দেশে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ের স্টেশন, ট্রেন, রেললাইন, রেলসেতুসহ সব স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রণালয়।
আজ বুধবার (১২ নভেম্বর) রেল মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
আদেশে বলা হয়েছে, দুষ্কৃতকারীদের যেকোনো ধরনের নাশকতা বা ধ্বংসাত্মক কার্যক্রম প্রতিরোধে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রেলওয়ের সব স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তাব্যবস্থা বজায় রাখার জন্য রেলওয়ে নিরাপত্তা বাহিনী, রেলওয়ে পুলিশ ও সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

অবশেষে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে স্থানান্তর করা হলো সাহিত্যিক ও চিন্তক আহমদ ছফার দেহাবশেষ। আজ বুধবার দুপুরে দেহাবশেষ স্থানান্তরের কাজ সম্পন্ন হয়। জাতীয় গ্রন্থকেন্দ্রের সাবেক পরিচালক কবি সাখাওয়াত টিপু আজকের পত্রিকা জানান, দুপুর দেড়টার দিকে দেহাবশেষ স্থানান্তর সম্পন্ন হয়।
৬ মিনিট আগে
বাংলাদেশ পিপলস লীগকে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দেওয়া হয়েছে।
৩ ঘণ্টা আগে
গত বছরের থেকে খরচ বাড়িয়ে বেসরকারি ব্যবস্থাপনায় হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। আজ বুধবার রাজধানীর বিজয়নগরের একটি হোটেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে হাবের মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার হজ প্যাকেজগুলোর ঘোষণা দেন।
৩ ঘণ্টা আগে
বৈঠকে বিটিএমএর নেতারা দেশের অর্থনীতিতে বস্ত্রশিল্পের অবদানের কথা তুলে ধরে এ খাতের টেকসই উন্নয়নে সরকারের সহযোগিতা চান। আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে প্রয়োজনীয় নীতিগত সহায়তার বিষয়েও প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তাঁরা।
৩ ঘণ্টা আগে