
চীন ও ভারতসহ যেসব দেশের যাত্রী বাংলাদেশে আসবেন, কোভিড আক্রান্ত সন্দেহ হলে তাঁদের নিজস্ব ব্যবস্থাপনায় কোয়ারেন্টিনে থাকতে হবে বলে জানিয়েছেন সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আনোয়ার হোসেন হাওলাদার।
আজ মঙ্গলবার রাজধানীর হোটেল র্যাডিসন ব্লুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আনোয়ার হোসেন হাওলাদার বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপকরণ বিএফ-৭। এমতাবস্থায় বিদেশ থেকে আসা সন্দেহভাজন যাত্রীদের স্ক্রিনিং জোরদার করা হয়েছে। যেসব দেশ থেকে সন্দেহজনক যাত্রী পাওয়া যাবে, তাঁদের নিজ খরচে সেলফ (নিজস্ব ব্যবস্থাপনায়) কোয়ারেন্টিনে থাকতে হবে। এর জন্য শিগগিরই সংশ্লিষ্ট হোটেলগুলো নির্ধারণ করে দেওয়া হবে।’
চিকিৎসাব্যবস্থার প্রস্তুতি আছে জানিয়ে স্বাস্থ্যসচিব বলেন, ‘করোনার জন্য নির্ধারিত হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে মহাখালীর কোভিড হাসপাতালে চীনের চার নাগরিককে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হয়েছে।’
এর আগে গতকাল সোমবার চীন থেকে আসা ১০৫ নাগরিকের মধ্যে চারজনের করোনা শনাক্ত হয়। বাকিরা বিভিন্ন স্থানে ছড়িয়ে যাওয়ায় শনাক্ত করা কঠিন বলছেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।
এদিকে নতুন ধরনে আক্রান্ত সন্দেহে আইসোলেশনে থাকা চার চীনা নাগরিকের নমুনা এখন সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে। ফলাফল পেতে আরও এক সপ্তাহ অপেক্ষা করতে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

নাটোরে কবে গ্যাস যাবে—এ প্রশ্নে জাতীয় সংসদে একপর্যায়ে জমে ওঠে ‘দুলাভাই-শালা’ পর্ব। নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর গ্যাস সংযোগের দাবি ঘিরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু নিজেকে পরিচয় দেন ‘নাটোরের জামাই’ হিসেবে...
৩ ঘণ্টা আগে
দেশের অন্যতম বৃহৎ অবকাঠামো পদ্মা সেতু এবার শুধু বিদ্যুৎ ব্যবহারই করছে না, জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহও করছে। পদ্মা সেতুর সার্ভিস এরিয়া-২-এ স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্প থেকে গত মে মাসে জাতীয় গ্রিডে ৫৪ হাজার কিলোওয়াট ঘণ্টা (ইউনিট) বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে...
৩ ঘণ্টা আগে
মঙ্গলবার হওয়া এই বৈঠকে জ্বালানি নিরাপত্তা ও অর্থনৈতিক সক্ষমতা বাড়াতে পরমাণু শক্তি খাতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।
৩ ঘণ্টা আগে
স্বীকারোক্তি আদায়ে হত্যার হুমকির অভিযোগ উঠেছে প্রসিকিউটর তানভীর হাসান জোহার বিরুদ্ধে। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার পুনরায় সাফাই সাক্ষ্য দেওয়ার সময় এই অভিযোগ করেছেন। তবে এ সময় প্রসিকিউটর তানভীর জোহা ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন না।
৩ ঘণ্টা আগে