
চীন ও ভারতসহ বিভিন্ন দেশে ছড়িয়েছে করোনার নতুন উপধরন বিএফ-৭। বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বিমানবন্দরসহ সব স্থল ও নৌপথে হেলথ স্ক্রিনিং বসানো হয়েছে। যেখানে চারজন চীনা নাগরিকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্ত এসব ব্যক্তি নতুন উপধরনের শিকার কিনা তা দেখতে নমুনা সংগ্রহ করেছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। একই সঙ্গে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।
আজ সোমবার রাত পৌনে ৮টায় আইইডিসিআরের পরিচালক ডা. তাহমিনা শিরিন আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তাহমিনা শিরিন বলেন, বিকেলে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা চার চীনা নাগরিকের শরীরের করোনার উপস্থিতি পাওয়া গেছে। তারা নতুন উপধরনের আক্রান্ত কিনা সেটি দেখতে নমুনা সংগ্রহ করেছি। একই সঙ্গে তাদের আইসোলেশনে নেওয়া হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে চায়না ইস্টার্ন এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় অবতরণ করে। এ সময় ২০ জন চীনা নাগরিকের কান অতিরিক্ত লালচে দেখে সন্দেহ করেন স্বাস্থ্য কর্মকর্তারা। পরে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করলে ৪ জনের করোনা শনাক্ত হয়।
এর আগে রোববার জরুরি এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চীনে সম্প্রতি অমিক্রনের নতুন উপধরন বিএফ-৭ শনাক্ত হয়েছে। যা আগের উপধরন বিএফ-৫ এর তুলনায় চার গুণ বেশি সংক্রামক। যাতে চীনেই ২৫ কোটির মত মানুষ আক্রান্ত হয়েছে। ভারতেও এটির বিস্তার ঘটছে।
এমতাবস্থায় দেশের প্রতিটি প্রবেশপথে সতর্কতা জারি করেছে সরকার। চালু হয়েছে বিদেশি নাগরিকদের হেলথ স্ক্রিনিং।
এদিকে চলমান পরিস্থিতি নিয়ে একদিন পরই আগামীকাল সকাল ৯টায় জরুরি বৈঠক ডেকেছে স্বাস্থ্য অধিদপ্তর। যেখানে স্বাস্থ্যবিধি মানার ওপর জোরদারসহ বেশ কিছু নতুন সিদ্ধান্ত আসতে পারে বলে অধিদপ্তর সূত্রে জানা গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে ২০২৪ সালের ৫ আগস্টের গণ-অভ্যুত্থানের মূল আকাঙ্ক্ষা অনুযায়ী একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।
১ ঘণ্টা আগে
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীতে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ শনিবার বেলা ১১টায় শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
২ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ‘সাংবাদিকতা পেশাটি মহান, সত্য প্রকাশে সাংবাদিকেরা কাজ করেন। তাঁদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। আমি বিশ্বাস করি, বিএনপি সব সময় সাংবাদিক-বান্ধব। এই দল অতীতের মতোই গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর।’
৬ ঘণ্টা আগে
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি নিয়ন্ত্রণ সম্ভব নয়। সরকারের কাজ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করা, অপরাধ দমন করা, কিশোর গ্যাং দমন করা, অবৈধ বালু উত্তোলন বন্ধ করা। তবে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সবার সহযোগিতা থাকা দরকার।
৬ ঘণ্টা আগে