
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ায় অনুপ্রবেশের পর দেশটির বন্দিশালায় আটক থাকা আরও ১৭০ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে সরকার।
আজ বুধবার সকাল সোয়া ৫টার দিকে বুরাক এয়ারের একটি বিশেষ ফ্লাইটে তাদের দেশে ফেরানো হয়। চলতি বছর দেশটির বন্দিশালা থেকে এক হাজার ৩৭৭ জনকে দেশে ফেরাল সরকার।
লিবিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাধ্যমে লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরানো হয়েছে বলে বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রত্যাবসিত বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়। তাঁদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার পক্ষ থেকে এদের পথ খরচা, কিছু খাদ্যসামগ্রী, প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে।
ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াতে গিয়ে আটকে পড়ার পর দেশটির বন্দিশালায় থাকা বাংলাদেশিদের ধারাবাহিকভাবে দেশে ফেরানো হচ্ছে। গত ২৬ ফেব্রুয়ারি ১৭৫ জন, ৬ মার্চ ১৬৫ জন, ১ এপ্রিল ১৭৫ জন, ২৩ এপ্রিল ১৭৪ জন, ৭ মে ১৭৪ জন, ২০ মে ১৭০ জন এবং ১ জুন ১৭৪ জনকে দেশে ফেরানো হয়।

‘সংস্কৃতি হলো একটি জাতির আত্মা। সংস্কৃতির মাধ্যমেই মানুষের প্রকৃত অন্তর্নিহিত রূপ ও মানবিক চেতনার বিকাশ ঘটে। আমাদের ভূখণ্ড গান, ধান আর নদীর দেশ। এ দেশের হাজার বছরের ঐতিহ্য ও লোকসংস্কৃতিকে আমাদের পুনরুজ্জীবিত করতে হবে...
২৩ মিনিট আগে
দেশের ক্ষুদ্র জাতিগোষ্ঠী, সংখ্যালঘু, নৃ-গোষ্ঠী ও ভিন্ন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর কল্যাণ এবং তাঁদের সাংবিধানিক অধিকার সুরক্ষায় সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে সব নাগরিকের সম-অধিকার নিশ্চিত করা সরকারের অন্যতম অঙ্গীকার...
৩০ মিনিট আগে
কথাসাহিত্যিক ও লেখক আহমদ ছফার মৃত্যুর প্রায় ২৫ বছর পর তাঁর কবর স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন এ বিষয়ে সম্মতিও জানিয়েছে, কিন্তু ঢাকা জেলা প্রশাসনের নীরবতায় আটকে আছে স্থানান্তরপ্রক্রিয়া।
১ ঘণ্টা আগে
গুজব ও অপপ্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার বিষয়টি সাইবার সুরক্ষা আইনে অন্তর্ভুক্ত করার বিষয়টি সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম...
২ ঘণ্টা আগে