
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের আওতাধীন দেশের একমাত্র সরকারি মালিকানাধীন ভেঞ্চার ক্যাপিটাল কোম্পানি স্টার্টআপ বাংলাদেশ লিমিটেডের নতুন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করেছেন নুরুল হাই। আজ সোমবার স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নুরুল হাই ভেঞ্চার ক্যাপিটাল, ইমপ্যাক্ট ফান্ড, অ্যাসেট ম্যানেজমেন্ট, ব্যাংকিংসহ বিভিন্ন দেশীয় ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানে ১৬ বছর সুনামের সঙ্গে কাজ করেছেন। তিনি এশিয়া, পূর্ব আফ্রিকা ও ক্যারিবিয়ান অঞ্চলে উল্লেখযোগ্যসংখ্যক স্টার্টআপকে টেকসই ও লাভজনক ব্যবসায় রূপান্তর করতে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
স্টার্টআপ বাংলাদেশে যোগদানের আগে নুরুল হাই ওয়াশিংটনভিত্তিক একটি আন্তর্জাতিক ইমপ্যাক্ট ইনভেস্টমেন্ট ফার্ম স্মল এন্টারপ্রাইজ অ্যাসিস্ট্যান্সে ভাইস প্রেসিডেন্ট হিসেবে কর্মরত ছিলেন।
নতুন দায়িত্ব নিয়ে নুরুল হাই বলেন, ‘আমি বিশ্বাস করি, গতি আর দায়িত্বশীলতা একসঙ্গে চললেই সত্যিকারের পরিবর্তন আসে। আমরা এমন একটি পাইপলাইন তৈরি করতে চাই, যেখানে ফাউন্ডাররা নিশ্চয়তা ও স্বচ্ছতার সঙ্গে পরবর্তী ধাপে যেতে পারবেন আর বিনিয়োগকারীরা পাবেন সময়মতো লাভজনক এক্সিট।’
তাঁর নেতৃত্বে স্টার্টআপ বাংলাদেশ আরও গঠনমূলক, গতিশীল ও গ্লোবাল দৃষ্টিভঙ্গি নিয়ে সামনে এগিয়ে যাবে বলে আশা করে প্রতিষ্ঠানটি।

কুমিল্লায় নিখোঁজের পরদিন গত শনিবার মরদেহ পাওয়া গেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকের ১৩ বছরের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের। একই দিন সুনামগঞ্জে অচেতন বাবার পাশ থেকে তিন ভাই-বোনের মরদেহ এবং মানিকগঞ্জে মা-বাবার মরদেহের পাশ থেকে দেড় বছরের আলিজা নূরের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। ঘটনা পৃথক হলেও এই পাঁচ শিশুই হয়
৪ ঘণ্টা আগে
সুপ্রিম কোর্টে রাষ্ট্রের আইন কর্মকর্তা হিসেবে নিয়োগপ্রাপ্তদের কয়েকজনের বিরুদ্ধে আপত্তি জানিয়ে তাঁদের নিয়োগ বাতিলের দাবিতে আন্দোলন করছেন বিএনপি-সমর্থক আইনজীবীদের একটি অংশ। তাঁদের অভিযোগ, বিএনপির বাইরের কিছু আইনজীবী টাকার বিনিময়ে নিয়োগ পেয়েছেন।
৫ ঘণ্টা আগে
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে দ্রুত সংবিধান সংশোধন বিল সংসদে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে গঠিত জাতীয় সংসদের বিশেষ কমিটি প্রতি সপ্তাহে বৈঠক করবে এবং ডিসেম্বরের মধ্যেই আলোচনা শেষ করে প্রতিবেদন সংসদে উপস্থাপনের চেষ্টা করবে বলে জানিয়েছেন বিশেষ কমিটির সভাপতি ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ...
১০ ঘণ্টা আগে
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পি কে হালদারের ভাই প্রিতিশ কুমার হালদারের বিরুদ্ধে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁর বিরুদ্ধে প্রায় পাঁচ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
১১ ঘণ্টা আগে