
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতার প্রতিবাদে এবং ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে আজ সোমবার দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। এ বিক্ষোভের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস দেশটির নাগরিকদের জন্য সতর্কতা জারি করেছে।
আজ ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন ছাত্রসংগঠন, রাজনৈতিক দল ও নাগরিক সংগঠন এ বিক্ষোভ কর্মসূচি পালন করছে। এই সতর্কতার অংশ হিসেবে দুপুরের পর দূতাবাস থেকে দেওয়া বিভিন্ন সেবা সীমিত করা হয়।
মার্কিন দূতাবাস এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশে অবস্থানরত দেশটির নাগরিকদের বড় ধরনের জমায়েত ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে নির্দেশনা দিয়েছে।
এর আগে আজ বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে গুলশানে মার্কিন দূতাবাস এলাকায় মিছিল বের করেন একদল তরুণ। মার্কিন দূতাবাসের সামনে মহাসড়কে অবস্থান নেন তাঁরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মিছিলটির সামনে ছিলেন পুলিশ সদস্যরা।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে মার্কিন দূতাবাসের সামনে অবস্থান করছে সেনাবাহিনী। অধিকাংশ মানুষকে তল্লাশি করা হচ্ছে। কাউকেই ফুটপাতে বা রাস্তায় দাঁড়াতে দেওয়া হচ্ছে না।
আরও খবর পড়ুন:

সৌদি আরবকে লক্ষ্য করে গতকাল মঙ্গলবার হুতিদের চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে সৌদি আরবের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।
৩৬ মিনিট আগে
মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর জন্ম ও মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয়ভাবে পালন এবং তাঁর জীবন, সংগ্রাম ও মুক্তিযুদ্ধে তাঁর ভূমিকা পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি উঠেছে জাতীয় সংসদে।
১০ ঘণ্টা আগে
আকাশপথে জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কাছেই ৫ হাজার ৮৪২ কোটি টাকার বেশি পাওনা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক)। বছরের পর বছর বিমান বাংলাদেশ অ্যারোনটিক্যাল ও নন-অ্যারোনটিক্যাল চার্জ পরিশোধ না করায় এই বকেয়া দাঁড়িয়েছে। পাঁচটি দেশীয় এয়ারলাইনসের কাছে বর্তমানে বেবিচকের মোট
১০ ঘণ্টা আগে
চার দশক পর আবারও জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পেল বাংলাদেশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব আনুষ্ঠানিকভাবে নেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
১১ ঘণ্টা আগে