
‘দক্ষিণ চট্টগ্রামের সাতটি থানা আমাদের হাতে আছে। মানে, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়ার হাতে। প্রতিদিন রাতে ওসি, এসআইরা চেয়ারম্যানের (সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়া) বাসায় আসেন। পটিয়া ও কোতোয়ালি থানার ওসি ইদ্রিস মিয়ার বাসায় খাবারদাবার নিয়ে আসেন। জাহাজের বড় বড় মাছ পর্যন্ত নিয়ে যান। সেহরি পর্যন্ত খেয়ে যান।’
কথাগুলো দক্ষিণ চট্টগ্রামের পটিয়া উপজেলার ছনহরা ইউনিয়নের বাসিন্দা জামশেদ হোসেন বাবু নামের এক যুবকের। সম্প্রতি জামশেদের সঙ্গে জামায়াতের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নাজিম উদ্দিনের ৭ মিনিট ২ সেকেন্ডের কথোপকথনের অডিও রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এলাকায় পোস্টারে বিএনপির নেতা ইদ্রিস মিয়ার সঙ্গে জামশেদের ছবি রয়েছে। কথোপকথনে তিনি ইদ্রিস মিয়াকে নানা হিসেবে সম্বোধন করেন। ইদ্রিস মিয়ার নামে জামশেদ ছনহরা এলাকায় মাটির ব্যবসায় যুক্ত জামায়াত নেতা নাজিম উদ্দিনের কাছে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। থানায় জব্দ নাজিমের ট্রাক ছাড়িয়ে নিতে এ টাকা চাঁদা দাবি করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে রাতের আঁধারে মাটি কাটার সময় নাজিম উদ্দিনের একটি ট্রাক জব্দ করে পটিয়া থানায় নিয়ে যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে বিএনপি নেতা ইদ্রিস মিয়া বলেন, ‘আমি টাকা দেওয়ার লোক, টাকা নেওয়ার লোক নয়। বিএনপির একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারই অংশ হিসেবে এ ধরনের কথাগুলো বলা হচ্ছে। আর জামশেদ নামের কারও সঙ্গে আমার সম্পর্ক নেই। আমি এখন রাজশাহীতে রয়েছি। সেখান থেকে আসলে জামশেদ ও নাজিম দুজনকেই পুলিশ দিয়ে গ্রেপ্তার করাব।’

এদিকে জামশেদ ওই জামায়াত নেতাকে আরও বলেন, ‘যদি আপনি ইদ্রিস মিয়াকে না বুঝেন, তাহলে ইদ্রিস মিয়াও আপনাকে বুঝবে না। দক্ষিণ জেলার সাতটি থানার মধ্যে কোন থানার কোন ওসি টাকা দাবি করে, আমাকে জানান। বাকিটা ইদ্রিস মিয়া দেখে নেবেন।’
নাজিম উদ্দিন ছনহরা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতা বলে জানা গেছে। এ বিষয়ে জামায়াত নেতা নাজিম উদ্দিন বলেন, ‘কে কোথায় অডিও রেকর্ড ছেড়ে দিয়েছে জানি না। আমি একজনের আলাপে আছি। আপনাকে পরে ফোন করব।’ কিন্তু পরে তিনি আর ফোন করেননি। পরে তাঁকে আজকের পত্রিকার পক্ষ থেকে ফোন করা হলেও তিনি আর ধরেননি।
এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, ‘মোবাইল কোর্টের মাধ্যমে ওই ট্রাক আটক করা হয়। ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে এখানে নিয়মিত অভিযান চলে। অডিও ভাইরালের বিষয়ে আমার কোনো ধারণা নেই।’
এ বিষয়ে জানতে জামশেদ হোসেনের মোবাইল ফোনে কয়েক দফা কল করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
আরও খবর পড়ুন:

বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ টানা দুই দিন বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে পানি কমতে শুরু করায় সীমিত আকারে ছোট যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ এখনও বিচ্ছিন্ন রয়েছে। জেলার সাতটি উপজেলায় বন্যার পানি ও বিভিন্ন স্থানে পাহাড় ধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায়
৬ মিনিট আগে
টানা তিন দিনের ভারী বর্ষণ, পাহাড়ি ঢল এবং সমুদ্রের জোয়ারের পানিতে চট্টগ্রামের বাঁশখালী উপজেলার দুই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। লোকালয়ে পানি প্রবেশ করায় উপজেলার নিম্নাঞ্চল ব্যাপকভাবে প্লাবিত হয়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের তীব্র সংকট...
১০ মিনিট আগে
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) প্রশাসনে পদোন্নতির ধারাবাহিকতায় সরকারের যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন বরিশালের মুলাদী উপজেলার চার কৃতী সন্তান। সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থায় উপসচিব এবং সমমর্যাদার পদে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পর উচ্চতর এই পদে আসীন হয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
বরিশালের আগৈলঝাড়ায় পুলিশি নির্যাতনে গ্রেপ্তারকৃত আসামির মৃত্যুর গুজবে প্রকাশ্যে থানায় হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পুলিশ সদস্যদের আহত করার ঘটনায় ১৮ জনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়...
১ ঘণ্টা আগে