
সারা দেশে বিরাজমান দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নৌযান পরিচালনায় সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
মঙ্গলবার (৭ জুলাই) বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন এ তথ্য জানান।
বিআইডব্লিউটিএ জানায়, সারা দেশে দুর্যোগপূর্ণ আবহাওয়ার প্রেক্ষাপটে আবহাওয়ার পূর্বাভাস বিবেচনায় নিয়ে নৌযান পরিচালনার বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে দেশের সব নদীবন্দর কর্মকর্তা ও ট্রাফিক ইন্সপেক্টরদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে বিআইডব্লিউটিএর পরিচালক (নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা) বিভাগ।
নির্দেশনায় নৌযান পরিচালনার ক্ষেত্রে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস বিবেচনায় রেখে যাত্রী ও নৌযানের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।
আরও পড়ুন:

ডাকসু সংগ্রহশালায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে যথাযথভাবে সংরক্ষণ করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী। সংগ্রহশালাকে কোনো নির্দিষ্ট রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার জায়গা না বানানোর দাবি জানিয়েছে সাংস্কৃতিক সংগঠনটি। আজ সোমবার এক বিবৃতিতে এটি জানিয়েছে তারা।
৫ মিনিট আগে
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক ও তাঁর ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
১০ মিনিট আগে
স্থানীয় সরকার নির্বাচন সাতটি ধাপে আয়োজনের পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১২ নভেম্বর প্রথম ধাপে ৮০টি উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচন শুরু করার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে কমিশন।
১ ঘণ্টা আগে
নতুন জ্ঞান সৃষ্টি, উদ্ভাবন ও প্রযুক্তিনির্ভর দক্ষতা বিকাশের মাধ্যমে মানবিক, দক্ষ ও ভবিষ্যৎ উপযোগী জনশক্তি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। দেশের উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, ব্যবসা ও শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় ও অংশীদারত্ব
১ ঘণ্টা আগে