
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ এবং বিগত সময় নানা অপকর্মে দল হিসেবে আওয়ামী লীগের প্রাথমিক সম্পৃক্ততা পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি আরও বলেন, ‘এখনো তদন্ত অব্যাহত আছে। দ্রুতই তদন্ত শেষে আনুষ্ঠানিক অভিযোগ হাতে আসবে।’
আজ মঙ্গলবার সাংবাদিকদের এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
চিফ প্রসিকিউটর আজকের পত্রিকাকে বলেন, তদন্ত টিম কাজ করছে। প্রাথমিক সংশ্লিষ্টতা মিলেছে। তদন্ত সম্পন্ন হওয়া সময়ের ব্যাপার। যথাযথ প্রমাণ সংগ্রহ করতে পারলে দলের বিচারের জন্য ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হবে।
আমিনুল ইসলাম আরও বলেন, দল হিসেবে আওয়ামী লীগ মানবতাবিরোধী অপরাধ করেছে, এটা প্রমাণ করতে পারলে দল নিষিদ্ধের পাশাপাশি তাঁদের সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত হবে বলে জানান তিনি।

কৈশোর ও খেলোয়াড়ি জীবনের স্মৃতিচারণ করে দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতি নিজের গভীর অনুরাগ ব্যক্ত করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে তরুণ সমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে দেশের সামগ্রিক ক্রীড়াঙ্গনকে দ্রুত রাজনীতিমুক্ত...
৪ ঘণ্টা আগে
সাঁতার, সাইক্লিং ও দৌড়—তিনটি পর্ব মিলিয়ে প্রায় ২২৬ কিলোমিটারের কঠিন পথ। সেই পথ পেরোতে সময় লাগল ৯ ঘণ্টা ৪৭ মিনিট ৪৬ সেকেন্ড। এই সময়েই যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে অনুষ্ঠিত আয়রনম্যান প্রতিযোগিতা শেষ করে বাংলাদেশের দ্রুততম পূর্ণদৈর্ঘ্যের আয়রনম্যানের রেকর্ড গড়েছেন মিশু বিশ্বাস।
৫ ঘণ্টা আগে
রাজধানীর মিরপুর ১-এ রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার ভাঙচুরের ঘটনায় স্বাস্থ্যসেবাকেন্দ্রটির মালিকানা নিয়ে কোনো বিরোধ থাকলে তা আদালতেই নির্ধারিত হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, মালিকানা নিয়ে সমস্যা থাকলেও রাতের অন্ধকারে এভাবে স্থাপনা ভেঙে
১০ ঘণ্টা আগে
বিশ্ব পর্যটন দিবসের মূল আয়োজন হবে ৩ অক্টোবর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। বিকেল সাড়ে ২টায় ১২টি থিমেটিক প্রদর্শনী স্টল উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হবে।
১৩ ঘণ্টা আগে