
দেশে সরকারি চাকরিতে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। আজ মঙ্গলবার জাতীয় সংসদে গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামানের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে সরকারি চাকরিতে বর্তমানে (৩০ জুন ২০২৬) ১৪ লাখ ৬৪ হাজার ৩৫০ জন কর্মকর্তা/কর্মচারী কর্মরত রয়েছেন। বর্তমানে ৫ লাখ ২১ হাজার ৯২২টি পদ শূন্য রয়েছে।
প্রতিমন্ত্রীর উপস্থাপিত তথ্য অনুযায়ী, সচিব/সিনিয়র সচিবের ৬৯টি পদের বিপরীতে ৬৭ জন, অতিরিক্ত সচিবের ৩৬৮টি পদের বিপরীতে ৩৭৮, যুগ্ম সচিবের ১ হাজার ১১৬ পদের বিপরীতে ৮৯৩ জন এবং উপসচিবের ২ হাজার ২৪৫টি পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত রয়েছেন। এ ক্ষেত্রে ৩ হাজার ৭৯৮ পদের বিপরীতে ২ হাজার ৯৪০ জন কর্মরত আছেন।
সংরক্ষিত আসনে জামায়াতের সংসদ সদস্য সাবিকুন্নাহারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী আব্দুল বারী যে তথ্য উপস্থাপন করেন, সে অনুযায়ী বিসিএসে নিয়োগে সুপারিশের সময় ক্রমান্বয়ে কমে আসছে। এর মধ্যে ৪৭তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের ১ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ২ মাস ৯ দিনের মধ্যে চূড়ান্ত ফল, ৪৫তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশের ২ বছর ১১ মাস ২৭ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়, ৪৪তম বিসিএসে নিয়োগ বিজ্ঞপ্তির ৩ বছর ৭ মাসের মধ্যে চূড়ান্ত ফল প্রকাশ করা হয়। ৫০তম বিসিএসে বিজ্ঞপ্তির এক বছরের মধ্যে ফল প্রকাশ করার পরিকল্পনা সরকারের রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, ‘চাকরির ক্ষেত্রে পদোন্নতি হলো চলমান প্রক্রিয়া। বিভিন্ন ক্যাডারে দক্ষ এবং যোগ্য কর্মকর্তাদের সার্বিক দিক বিবেচনায় যথাসময়ে পদোন্নতি দেওয়া হয়ে থাকে। ২০২৫ সাল পর্যন্ত সরকারি জনবল-সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী সরকারি চাকরিতে বর্তমানে নারী কর্মকর্তা/কর্মচারীর হার ২৯ শতাংশ।’
নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম হেলালীর প্রশ্নের জবাবে জনপ্রশাসন প্রতিমন্ত্রী জানান, জনপ্রশাসনে নিয়োগ, বদলি ও পদায়নের ক্ষেত্রে রাজনৈতিক বা অন্যায্য প্রভাবমুক্ত রেখে মেধা, সততা ও দক্ষতাকে একমাত্র মানদণ্ড হিসেবে ব্যবহারের নীতি বাস্তবায়িত হচ্ছে।
কুড়িগ্রাম-১ আসনের আনোয়ারুল ইসলামের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানান, বর্তমানে সারা দেশে বিভিন্ন ক্যাডারে ৮ হাজার ৯৯টি পদ শূন্য রয়েছে।

প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর দিবাগত রাত ১২টা থেকে শুরু হচ্ছে ২২ দিনের নিষেধাজ্ঞা। তবে নদীতে জেলেদের মাছ ধরা ঠেকাতে এবার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে স্থানীয় রাজনৈতিক দল ও জনপ্রতিনিধিদের সহযোগিতা। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, প্রশাসনিক অভিযান যতই জোরদার হোক, স্থানীয় রাজনৈতিক সমর্থন না
২ ঘণ্টা আগে
দুর্গাপূজায় নিরাপত্তায় কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেছেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।
৪ ঘণ্টা আগে
বাংলাদেশ রেলওয়ের আয় বাড়াতে যাত্রীবাহী ক্যারেজের তুলনায় মালবাহী ক্যারেজের সংখ্যা বাড়ানো। একই সঙ্গে বাংলাদেশ থেকে কার্গো রপ্তানির মাধ্যমে রেলের আয় বাড়ানো এবং রেল খাতকে লোকসান থেকে লাভজনক খাতে উন্নীত করার সুপারিশ করেছে কমিটি...
৪ ঘণ্টা আগে
প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেছেন, গণ-অভ্যুত্থানে স্বৈরাচারের পতন হলেও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত হয়নি। ১৯৬২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাকিস্তানের আইয়ুব খানের সামরিক শাসনের বিরুদ্ধে ছাত্র ধর্মঘটে অংশগ্রহণের প্রসঙ্গ টেনে তিনি জানান, ৬৪ বছর পরও তাঁকে সংবাদপত্রের স্বাধীনতার জন্য দাবি জানাতে হচ্ছে
৫ ঘণ্টা আগে