
অবৈধ সম্পদ অর্জন ও আর্থিক অনিয়মের অভিযোগে কুমিল্লা-১ আসনের সাবেক সংসদ সদস্য মেজর জেনারেল (অব.) মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়াসহ তিনজনের দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ বুধবার দুদকের কমিশন সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
সুবিদ আলী ভূঁইয়া ছাড়াও তাঁর ছেলে সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য শিরীণ আখতারের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
দুদক সুবিদ আলী ভূঁইয়া ও তাঁর ছেলের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে আর্থিক অনিয়ম, প্রকল্পের অনিয়ম ও জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ছাড়াও বিদেশে অর্থ পাচারের অভিযোগ আনা হয়েছে।
চবির সাবেক উপাচার্য শিরীণ আখতার ক্ষমতার অপব্যবহার করে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ঘুষ গ্রহণ, অবৈধ নিয়োগ–বাণিজ্যেসহ নানাবিধ দুর্নীতির মাধ্যমে অঢেল সম্পদের মালিক হয়েছেন বলে দুদকের গোয়েন্দা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছ।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রতিটি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য ১৬ থেকে ২০ লাখ টাকা ঘুষ গ্রহণ, বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, সংবিধি ও শিক্ষক নিয়োগ নীতিমালার তোয়াক্কা না করে বিধিবহির্ভূতভাবে প্রায় শতাধিক শিক্ষক নিয়োগের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ৪ জুন ‘বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ’ শীর্ষক সেমিনার আয়োজনের মাধ্যমে ১৮ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ; চবির মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদের একাডেমিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ৪৪ লাখ ৫৫ হাজার টাকা এবং একই দিনে অন্য একটি সভায় ২২ লাখ ৫০ হাজার টাকা খরচ দেখিয়ে আত্মসাৎ করেছেন সাবেক এই ভিসি।
অভিযোগ আরও বলা হয়, স্বজনপ্রীতির মাধ্যমে অবৈধভাবে নিয়োগ প্রদান করে নিজস্ব সিন্ডিকেট তৈরি করে ঘুষ গ্রহণ ও অবৈধভাবে আর্থিক সুবিধা গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন তিনি। দুদকের গোয়েন্দা প্রতিবেদনে তাঁর অবৈধভাবে অর্জিত জ্ঞাত আয়বর্হিভূত সম্পদের সত্যতা মিলেছে মর্মে উল্লেখ করা হয়।
আরও খবর পড়ুন:

জুলাই হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদসহ কয়েকজনের বিরুদ্ধে গুম-নির্যাতনের অভিযোগ করা হয়েছে। যুবদলের সাবেক নেতা মো. মশিউর রহমান মামুন আজ সোমবার আন্তর্জাতিক
৬ মিনিট আগে
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার প্রশ্নে বিচারকেরা ঐক্যবদ্ধ বলে জানিয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। গতকাল রোববার গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ কথা জানানো হয়।
১৩ মিনিট আগে
প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন করে তাঁকে সশস্ত্র বাহিনী বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
হামের মতো টিকা ব্যবস্থাকে রাষ্ট্রীয় থেকে প্রাইভেট খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ সব উপদেষ্টার বিষয়ে তদন্তের দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। পাশাপাশি সাবেক প্রধান উপদেষ্টার সব বিশেষ সহকারী...
৩ ঘণ্টা আগে