অবৈধ

অবৈধ পথে ইউরোপে যেতে উৎসাহ দিতেন টিকটকে, ফিরতে হলো দেশে
নথিবিহীন ও অনিয়মিত পথে বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়ার কৌশল নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ভিডিও তৈরি করে অন্যদের উৎসাহিত করতেন এক ব্যক্তি। সেই পথেই ইউরোপে গিয়েছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত দেশে ফিরতে হয়েছে তাঁকে। গ্রিস ও সাইপ্রাস থেকে আজ দেশে ফেরত আসা ৪৪ বাংলাদেশির মধ্যে রয়েছেন ওই ব্যক্তিও।

কর্ণফুলীর অবৈধ দখলদারদের তালিকা তৈরিতে আরও ২ সপ্তাহ সময় দিলেন হাইকোর্ট
কর্ণফুলী নদীর দক্ষিণ ও পূর্ব তীরের সীমানা জরিপ করে অবৈধ দখলদারদের তালিকা ও প্রতিবেদন জমা দিতে সংশ্লিষ্টদের আরও দুই সপ্তাহ সময় দিয়েছেন হাইকোর্ট। ২০২৩ সালের নির্দেশনা এখনো বাস্তবায়ন না হওয়ায় এই আদেশ দেওয়া হয়েছে।

চাঁদপুরে নোটিশ দিয়েও থামানো যাচ্ছে না অবৈধ ইটভাটা, চালুর জন্য প্রস্তুত ৪৮টি
চাঁদপুরে প্রশাসনের নিষেধাজ্ঞা ও নোটিশ উপেক্ষা করে মৌসুম শুরুর আগেই অবৈধ ইটভাটা চালুর প্রস্তুতি নিচ্ছেন মালিকেরা। জেলার আট উপজেলায় নিবন্ধন নবায়ন না থাকাসহ বিভিন্ন কারণে অবৈধ হিসেবে চিহ্নিত ৪৮টি ইটভাটার মধ্যে অনেকগুলোতে ইতিমধ্যে ইট তৈরির কাজ শুরু হয়েছে।

সীতাকুণ্ডে ইসলামী বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান
সড়ক দুর্ঘটনায় সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাইশা মুশফিরাত নিহতের পর বিশ্ববিদ্যালয় গেটসংলগ্ন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবৈধ পার্কিংবিরোধী অভিযান চালিয়েছে বিআরটিএর ভ্রাম্যমাণ আদালত। ১৫টি মামলায় লরি ও কাভার্ড ভ্যানচালকদের ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।












