পাবলিক বিশ্ববিদ্যালয় শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিম বাতিল করা হয়েছে।
এ সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পেনশন সংক্রান্ত প্রত্যয় স্কিম থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের নাম প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার সংক্রান্ত সার-সংক্ষেপ অনুমোদন করেছেন মাননীয় প্রধানমন্ত্রী।
সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলসহ তিন দফা দাবিতে ১ জুলাই থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন শুরু করেন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা ও কর্মচারীরা। তাঁদের বাকি দুই দাবি ছিল—সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের অন্তর্ভুক্তি ও শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন।
এর আগে, গত ২৯ জুলাই সোমবার বিকেলে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে শিক্ষামন্ত্রীসহ সরকারের ঊর্ধ্বতন মহলের বৈঠক থেকে সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ স্কিমে থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বাদ দেওয়ার সিদ্ধান্ত আসে।
আরও খবর পড়ুন:
- পুলিশও গুলি করতে দ্বিধা করে না, যে একটা মানুষ মরে যাচ্ছে: হাইকোর্ট
- গণভবনে ১৪ দলের বৈঠকে ডিবিপ্রধান হারুনের কঠোর সমালোচনা
- সোমবার সারা দেশে ছাত্র–জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়ে বার্তা
- নিষিদ্ধ হচ্ছে জামায়াত, ১৪ দলের সভায় সিদ্ধান্ত
- রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে নতুন কর্মসূচি দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন
- জামায়াতকে নিষিদ্ধ করা হবে আগামীকালের মধ্যে: আইনমন্ত্রী
- জামায়াত নিষিদ্ধে আইনি বিষয় দেখে শিগগিরই পদক্ষেপ নেবে সরকার: কাদের
- ৫৫ পুলিশ কর্মকর্তার রদবদল-পদোন্নতি
- ৬ সমন্বয়কের ভিডিও বার্তা, সব কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা
- মোবাইল ইন্টারনেট কখন চালু হবে, জানালেন পলক
- নাশকতার আসামি সাবেক শিবির নেতার জন্য পুলিশ কমিশনারকে বাদশার ফোন
- কারফিউ জারি না হলে ওই রাতে গণভবন দখলের টার্গেট ছিল: কাদের
- দেশের সাইবার জগতের ভার ৩ কর্মকর্তার ওপর
- মেসেঞ্জার-হোয়াটসঅ্যাপে ‘ডিজঅ্যাপিয়ারিং মেসেজেস’ চালু করবেন যেভাবে
- ১০ দিন পর চালু হলো মোবাইল ইন্টারনেট
- ভিপিএন কী, ব্যবহারের সুবিধা ও অসুবিধা










