
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন পর্যবেক্ষণে সারা দেশে ৫৬ জন দীর্ঘমেয়াদি পর্যবেক্ষক মোতায়েন করেছে ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক মিশন (ইইউ ইওএম)। আজ শনিবার থেকেই তাঁরা দেশের ৬৪ জেলায় তাঁদের পর্যবেক্ষণ কার্যক্রম শুরু করছেন।
পর্যবেক্ষক মোতায়েন উপলক্ষে রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ইইউ ইওএমের উপপ্রধান পর্যবেক্ষক ইনতা লাসে বলেন, ‘দীর্ঘমেয়াদি পর্যবেক্ষকেরা আমাদের মিশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। তাঁদের মাঠপর্যায়ের অভিজ্ঞতা ও তথ্যের ভিত্তিতেই নির্বাচনপ্রক্রিয়া নিয়ে একটি নিরপেক্ষ ও তথ্যভিত্তিক মূল্যায়ন তৈরি করা হবে।’
ইনতা লাসে আরও বলেন, ইইউ একটি সুপ্রতিষ্ঠিত ও শক্তিশালী পদ্ধতি অনুসরণ করে, যা নির্বাচনপ্রক্রিয়ার একটি ভারসাম্যপূর্ণ ও পূর্ণাঙ্গ চিত্র নিশ্চিত করবে।
ইনতা লাসে জানান, পর্যবেক্ষকেরা দুই সদস্যের দল গঠন করে কাজ করবেন। তাঁরা শুধু বড় শহর নয়, বরং ছোট শহর ও গ্রাম পর্যায়েও কাজ পরিচালনা করবেন। তাঁদের কার্যক্রমের মধ্যে রয়েছে: ভোটার, নির্বাচন কর্মকর্তা, প্রার্থী এবং রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ; নাগরিক পর্যবেক্ষক এবং তরুণ কর্মীদের সঙ্গে আলোচনা; আঞ্চলিক পর্যায়ের গুরুত্বপূর্ণ দিকগুলো পর্যবেক্ষণ করে ঢাকাভিত্তিক মূল বিশেষজ্ঞ দলকে তথ্য দিয়ে সহায়তা করা।
ইইউ কর্মকর্তারা জানিয়েছেন, এই মিশনে কেবল ইইউ সদস্যরাষ্ট্র নয়, বরং কানাডা, নরওয়ে ও সুইজারল্যান্ড থেকেও পর্যবেক্ষক নেওয়া হয়েছে। মাঠপর্যায়ে কাজ শুরুর আগে তাদের বাংলাদেশের নির্বাচনপ্রক্রিয়া, রাজনৈতিক পরিস্থিতি, আইনগত কাঠামো এবং গণমাধ্যম ও সামাজিক বাস্তবতার ওপর বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়েছে।
মিশনের প্রধান পর্যবেক্ষক এবং ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভার্স ইইয়াবস ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন। নির্বাচনের দিন ঘনিয়ে এলে মিশনটি আরও জোরদার করা হবে।
ভোটের সময় আরও ৯০ জন স্বল্পমেয়াদি পর্যবেক্ষক মাঠে নামবেন। সব মিলিয়ে প্রায় ২০০ জন পর্যবেক্ষক নির্বাচনপ্রক্রিয়ায় অংশ নেবেন। আগামী ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে মিশন তাদের প্রাথমিক পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশ করবে। নির্বাচন শেষে সুপারিশসহ একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হবে এবং তা জনসমক্ষে প্রকাশ করা হবে।
ইইউ ইওএম জানিয়েছে, তারা কঠোর আচরণবিধি এবং নিরপেক্ষতা বজায় রেখে কাজ করে। ২০০৫ সালে জাতিসংঘের তত্ত্বাবধানে গৃহীত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণের নীতিমালার সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মিশনটি পরিচালিত হচ্ছে। বাংলাদেশ সরকারের আমন্ত্রণেই এই পর্যবেক্ষক দল মোতায়েন করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিশাল জয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে পাকিস্তান। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দেশটির প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ও প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পৃথক বার্তায় অভিনন্দন জানান।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সফলতার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন এবং ঐতিহাসিক বিজয়ের জন্য বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
৩ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গণনা প্রায় শেষ। এখন চলছে ফলাফল ঘোষণা। শেষ খবর পাওয়া পর্যন্ত বিএনপির প্রার্থীরা ১০৩টি আসনে নির্বাচিত হয়েছেন। জামায়াত নির্বাচিত হয়েছে ৪৩টি আসনে। আর এনসিপি নির্বাচিত হয়েছে ৩টি আসনে। এর মধ্যে রয়েছে:
১০ ঘণ্টা আগে
রাষ্ট্রযন্ত্র অন্তরায় না হলে প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনে সহায়ক এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে বলে অভিমত দিয়েছে প্রশাসন ক্যাডার কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশন।
১০ ঘণ্টা আগে