
অবশেষে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দিয়েছে সরকার। পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের অতিরিক্ত সচিব এস এম শাকিল আখতারকে সচিব পদে পদোন্নতির পর মৎস্য ও প্রাণিসম্পদ সচিব নিয়োগ দিয়ে আজ রোববার (৩ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
গত বছরের ৬ নভেম্বর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহবুব বেলাল হায়দারকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। এরপর গত ২০ নভেম্বর স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব পদে বদলি করা হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ না দিয়ে গত ২৯ ডিসেম্বর আকমল হোসেন আজাদকে পরিকল্পনা কমিশনের সদস্য পদে বদলি করে সরকার। পরিকল্পনা কমিশনের সদস্যের পদটি সচিব পদমর্যাদার।
ফলে গত বছরের ৩০ ডিসেম্বর থেকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিবের পদটি ফাঁকা ছিল। সবশেষ এই মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুবিভাগের অতিরিক্ত সচিব মো. তোফাজ্জেল হোসেন সচিবের রুটিন দায়িত্বে ছিলেন।
আরও খবর পড়ুন:

১৭ মে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে আর ঈদ স্পেশাল বাস সার্ভিস চালু হবে ২৩ মে থেকে। যাত্রীদের বিআরটিসির নির্ধারিত সেবা গ্রহণ করে নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করার অনুরোধ জানানো হয়েছে। ঈদযাত্রায় অতিরিক্ত চাপ সামলাতে ও যাত্রীসেবা বাড়াতে এ বিশেষ সার্ভিস চালু করা হচ্ছে বলে জানায়...
৬ ঘণ্টা আগে
ঠাকুরগাঁওয়ে নতুন একটি সরকারি মেডিকেল কলেজ স্থাপনের অনুমোদন দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের আওতায় এই অনুমোদন দেওয়া হয়। বুধবার স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ‘মঞ্জুরি জ্ঞাপনের’ বিষয়টি জানানো হয়।
৬ ঘণ্টা আগে
বাংলাদেশ থেকে অবৈধভাবে সমুদ্রপথে ইউরোপসহ বিভিন্ন দেশে ঝুঁকিপূর্ণ অভিবাসনের প্রবণতা বন্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক। তিনি বলেছেন, সাগরপথে বিদেশ যাওয়ার এই প্রবণতা ভয়াবহ এবং এটি বন্ধ করতেই হবে। যারা তরুণদের অনিয়মিত অভিবাসনের নামে....
৭ ঘণ্টা আগে
প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে সরকারের জনকল্যাণমূলক প্রতিশ্রুতি বাস্তবায়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। সংবিধান, আইন ও বিধিবিধানের বাইরে গিয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাবে না। আমাদের একটি সংবিধান আছে, যা সব আইন ও বিধির মূল ভিত্তি। রাষ্ট্র পরিচালনার প্রতিটি স্তরে সেই আইনের শাসন নিশ্চিত...
৭ ঘণ্টা আগে