
মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ই-২৩৮৭তে করে আসামের শিলচরে যাচ্ছিলেন হোসেন আহমেদ মজুমদার। হঠাৎ প্লেনের মধ্যে আতঙ্কিত হয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি। বিমানের দুই ক্রু সদস্য তাঁকে বিমান থেকে নামতে সাহায্য করছিলেন। সে সময় পাশের সিটের এক যাত্রী আকস্মিক তাঁকে চড় মেরে বসেন। এ ঘটনার পর থেকে নিখোঁজ ছিলেন হোসেন আহমেদ। গত চার দিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর গতকাল শনিবার তাঁর সন্ধান মিলেছে। কলকাতা থেকে ৮০০ কিলোমিটার দূরে আসামের বরপেটা রেলস্টেশন থেকে মানসিকভাবে বিপর্যস্ত ও অত্যন্ত ক্লান্ত অবস্থায় খুঁজে পাওয়া গেছে তাঁকে।
নিখোঁজ ব্যক্তি হোসেন আহমেদ মজুমদার (৩২) আসামের কাছাড় জেলার বাসিন্দা। তিনি পেশায় একজন হোটেলকর্মী। মুম্বাইয়ে কাজ করেন তিনি। গত বৃহস্পতিবার তিনি মুম্বাই থেকে কলকাতা হয়ে ফ্লাইট ৬ ই-২৩৮৭-এ মুম্বাই থেকে শিলচরের উদ্দেশে রওনা হন। যাত্রাপথে ট্রানজিট ছিল কলকাতা। কলকাতা বিমানবন্দরে রাত কাটিয়ে পরদিন তাঁর শিলচরগামী ফ্লাইটে ওঠার কথা ছিল।
কিন্তু বিমানে ওঠার পরই ঘটে অপ্রত্যাশিত ঘটনা। উড়োজাহাজে প্যানিক অ্যাটাক হয় তাঁর। প্লেনের ক্রুরা তাঁকে কেবিনের মধ্যে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় হাফিজুল রহমান নামের এক সহযাত্রী সামনে এসে তাঁকে সবার সামনে চড় মেরে বসেন। বিমানের ভেতরেই এর ভিডিও ধারণ করেন অপর এক যাত্রী। ভিডিওতে দেখা যায়, আতঙ্কিত অবস্থায় কাঁপতে থাকা হোসেনের ওপর বিরক্ত হয়ে সপাটে থাপ্পড় মেরে বসেন ওই ব্যক্তি। তার অভিযোগ—হোসেন বাকিদের জন্য সমস্যা সৃষ্টি করছে।
বিমান কলকাতায় নামার পর হাফিজুল রহমানকে বিমানবন্দরে আটক করা হয় এবং পুলিশের হাতে তুলে দেওয়া হয়। যদিও পরে জামিনে ছাড়া পেয়েছেন তিনি।
শিলচর বিমানবন্দর থেকে হোসেনকে নিতে গিয়েছিল তাঁর পরিবার। তারা প্রথমে এ ঘটনার কিছুই জানত না। পরদিন সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গেই হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তারা। কিন্তু ঘটনার পর থেকেই হোসেনের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। এরপর কাছাড় জেলার শিলচর থানায় একটি জিডি করে তাঁর পরিবার। জিডি করার পর তদন্তে নামে পুলিশ। তদন্তে দেখা যায়, কলকাতা থেকে আর কোনো ফ্লাইট ধরেননি তিনি। এমনকি বিমানবন্দর চত্বরেও তিনি ছিলেন না। এরপর শনিবার বিকেলে খবর আসে—বারপেটা রেলস্টেশনে এক যুবক অস্বাভাবিক অবস্থায় বসে আছেন, পরিচয় দিতে পারছেন না। পুলিশ গিয়ে নিশ্চিত হয়, তিনিই হোসেন আহমেদ মজুমদার।
স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানান, ‘উনি শারীরিক ও মানসিকভাবে দুর্বল ছিলেন। নিজের অবস্থান সম্পর্কে কিছুই পরিষ্কার বলতে পারছিলেন না। চিকিৎসা চলছে, পরিবারকে খবর দেওয়া হয়েছে।’
ঘটনার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। হাফিজুর রহমানের আচরণকে ‘অমানবিক’ বলে অভিহিত করেন অনেকে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ইন্ডিগো কর্তৃপক্ষ। ওই ব্যক্তিকে ইন্ডিগোর ফ্লাইটে নিষিদ্ধ করা হয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি জানায়, ‘আমাদের যাত্রী ও কর্মীদের নিরাপত্তা ও মানসিক শান্তি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিমানে এমন দুর্ব্যবহার একেবারেই বরদাশত করা হবে না।’

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি দেশটির সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক ওলেক্সান্দর সিরস্কিকে বরখাস্ত করে তাঁর স্থলাভিষিক্ত হিসেবে মিখাইলো দ্রাপাতিকে নিয়োগ দিয়েছেন। রাজধানী কিয়েভে টানা ছয় দিনের বিক্ষোভের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিক্ষোভের সূত্রপাত হয়েছিল প্রতিরক্ষামন্ত্রী মিখাইলো ফেদোরভকে
৩৬ মিনিট আগে
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধের সরকারি ব্যয় এ পর্যন্ত ৩৭.৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শুনানিতে তিনি এ তথ্য জানান। শুনানিতে হেগসেথ এবং জয়েন্ট চিফ
১ ঘণ্টা আগে
ভারতের কেন্দ্রীয় মেডিকেল ভর্তি পরীক্ষার (NEET) প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় জবাবদিহি এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনের দিকে বিক্ষোভ মিছিল করার সময় লোকসভার বিরোধীদলীয় নেতা ও কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে মঙ্গলবার আটক করে দিল্লি
১ ঘণ্টা আগে
লাল জার্সি পরা খেলোয়াড়েরা আনন্দে লাফাচ্ছেন। সতীর্থদের গায়ে ছিটিয়ে দিচ্ছেন শ্যাম্পেন। চারপাশে উড়ছে ছোট ছোট রঙিন কাগজের টুকরো ও রঙিন ফিতা। মোবাইল ফোন হাতে উল্লাসে মেতে উঠেছেন দর্শকেরা। দৃশ্যটি দেখে মনে হতে পারে, সদ্যই বিশ্বকাপ জিতেছে কোনো ফুটবল দল।
১১ ঘণ্টা আগে