
আসন্ন নির্বাচন সামনে রেখে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান নিয়ে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে। দেশটি জানিয়েছে, এ বিষয়ে তারা বাংলাদেশের সরকারের সঙ্গে ধারাবাহিকভাবে সংযুক্ত থেকে কাজ করে যাবে। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।
ম্যাথিউ মিলারকে প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবাদবিরোধী প্রতিবেদন-২০২২ অনুসারে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের সহায়তায় সক্রিয়ভাবে জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করছে, যার ফলে বাংলাদেশে সন্ত্রাসবাদের ঘটনা হ্রাস পেয়েছে। তবে সম্প্রতি সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে সংঘটিত রাজনৈতিক সহিংসতার প্রেক্ষাপটে জঙ্গিবাদের পুনরুত্থানের ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা করছেন অনেকে। এ বিষয়ে আপনার মতামত কী? আপনি এ ক্ষেত্রে সরকারকে সহায়তার জন্য কোনো পরামর্শ দেবেন কি?
জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা আগেই স্পষ্ট করে দিয়েছি যে, আমরা বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন দেখতে চাই এবং এটাই আমাদের নীতি। এটি অব্যাহত থাকবে এবং এটি বাংলাদেশ সরকারের সঙ্গে আমাদের সম্পৃক্ততার কেন্দ্রবিন্দু হতে চলেছে।’ পরে তিনি আরও জানান, বাংলাদেশ প্রসঙ্গে যা বলা তা সন্ত্রাসবাদবিরোধী প্রতিবেদনেই বলে দেওয়া হয়েছে এবং তিনি এ বিষয়ে আর কোনো মন্তব্য করবেন না।
এর আগে ম্যাথিউ মিলার জানান, বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাওয়া আগামী জাতীয় সংসদ নির্বাচনের ফল কী হতে পারে, তা নিয়ে এখনই মন্তব্য করবে না যুক্তরাষ্ট্র। এ সময় তিনি আবারও সব পক্ষকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে একযোগে কাজ করার তাগিদ দেন।
মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, ‘আমি নির্বাচনের ফল নিয়ে এখনই কোনো অনুমান করতে যাচ্ছি না। আমি আবারও তা-ই বলব, যা আমরা আগেও বেশ কয়েকবার বলেছি। আমরা সরকার, বিরোধী দল, নাগরিক সমাজ ও অন্য অংশীদারদের সঙ্গে আমাদের যোগাযোগ চালিয়ে যাব। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে এবং বাংলাদেশি জনগণের স্বার্থে একযোগে কাজ করার আহ্বান জানাতে থাকব।’
এর আগে বাংলাদেশে আবারও সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজনের তাগিদ দেয় জাতিসংঘ। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, ‘আমাদের পরামর্শ হলো, নির্বাচনের সঙ্গে জড়িত সরকার, বিরোধী দল, সাংবাদিক, নাগরিক সমাজসহ সবাই মিলে নির্বাচন নিশ্চিত করার জন্য কাজ করুন; যাতে মানুষ স্বাধীনভাবে নিজেদের মত প্রকাশ করতে পারে, স্বাধীনভাবে ভোট দিতে পারে এবং যাতে নির্বাচন অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ হয়।’

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন, নির্যাতন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তি এবং তাদের ক্ষতিগ্রস্ত পরিবারের কল্যাণে নতুন অধিদপ্তর গঠন করতে যাচ্ছে সরকার।
২২ মিনিট আগে
বিভিন্ন দেশে আমাদের অসংখ্য শিক্ষার্থী পড়াশোনা করে। আমাদের মিশনগুলো সাধারণ শ্রমিকদের নিয়ে কাজ করে। শিক্ষার্থীদের দিকে সেভাবে খেয়াল করা হয় না। আমরা শিক্ষা কূটনীতি সেবা চালু করার প্রস্তাব করেছি। পররাষ্ট্র মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রহণ করেছেন...
৪৪ মিনিট আগে
সরকারের ব্যয় নির্বাহে এনবিআরের সক্ষমতা, কর-জিডিপি অনুপাতের ব্যবধান কমাতে গৃহীত পদক্ষেপ এবং এনবিআরের সাংগঠনিক কাঠামো নিরূপণ ও করণীয় বিষয়ে এনবিআরের পক্ষ থেকে প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তথ্য উপস্থাপন করা হয়। উপস্থাপিত বিষয়সমূহের ওপর কমিটির সদস্যগণ আলোচনায় অংশগ্রহণ করেন...
১ ঘণ্টা আগে
বিদ্যুৎ বিতরণের ব্যবসায় সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি খাতকে যুক্ত করার আলোচনা উঠলেও তার সম্ভাবনা নাকচ করেছেন সরকারের একজন আমলা। নানান বাস্তবতার কারণে অদূর ভবিষ্যতে বিদ্যুৎ বিতরণব্যবস্থা বেসরকারীকরণ সহজ হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ বিভাগের উপসচিব...
২ ঘণ্টা আগে