জাতীয় সংসদের কেনাকাটায় বড় ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসেছে সংসদ কর্তৃপক্ষ। সম্প্রতি গণমাধ্যমে ‘সংসদের কেনাকাটায় হরিলুট’ শিরোনামে প্রকাশিত সংবাদের বিষয়টি আমলে নিয়ে তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।
আজ মঙ্গলবার জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ অধিশাখা-১ থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংসদ সচিবালয় জানায়, বিভিন্ন গণমাধ্যমে সংসদীয় কেনাকাটা নিয়ে যে প্রতিবেদন প্রকাশিত হয়, তা সংসদের সর্বোচ্চ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হয়। এরপরই স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এই বিশেষ তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
সংসদের হুইপ এ. বি. এম আশরাফ উদ্দিন (নিজান) আহ্বায়ক করা হয়েছে তদন্ত কমিটির। এ কমিটির অন্য সদস্যরা হলেন—লুৎফুল্লাহেল মাজেদ (ময়মনসিংহ-৮), মো. সাইফুল আলম (ঢাকা-১২), হুমাম কাদের চৌধুরী (চট্টগ্রাম-৬), হাসনাত আব্দুল্লাহ (কুমিল্লা-৪)।

সৃজনশীল মানুষ বা শিল্পীদের যে মর্যাদা ও সম্মানে ভূষিত করা উচিত, আমাদের সমাজ ও রাষ্ট্র কাঠামো এখনো সে পর্যায়ে পৌঁছাতে পারেনি। তবে নবনির্বাচিত সরকার শিল্পীদের সেই যথাযোগ্য সম্মান নিশ্চিত করতে চায়। একই সঙ্গে রাষ্ট্র কাঠামোকে সেই উপযোগী করে গড়ে তুলতে বদ্ধপরিকর...
৫ ঘণ্টা আগে
বর্তমান বিশ্বে বিভাজন ও অসহিষ্ণুতার নানা বাস্তবতার বিপরীতে সংস্কৃতিই হতে পারে শান্তি, সহমর্মিতা ও মানবিক সংযোগের সবচেয়ে শক্তিশালী মাধ্যম। বৈচিত্র্য কখনো বিভেদের কারণ নয়; বরং তা সৌন্দর্য, সৃজনশীলতা ও ঐক্যের এক অনন্য শক্তি। এ ধরনের আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া
৬ ঘণ্টা আগে
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। যারা বৈচিত্র্যকে বিভাজনের পথে নিতে চায়, তারা দেশবিরোধী।’
৬ ঘণ্টা আগে
ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির আজ তৃতীয় দিন। আজ শুক্রবার দেওয়া হচ্ছে ঈদযাত্রার ২৫ মের অগ্রিম টিকিট। ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শুরু হওয়ায় এদিনের টিকিটের চাহিদা সবচেয়ে বেশি। আজ সকাল ৮টায় পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। টিকিট বিক্রির প্রথম ৩০ মিনিটেই ওয়েবসাইট...
১৪ ঘণ্টা আগে