
হজযাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুশৃঙ্খল করতে হজ ক্যাম্পে প্রথমবারের মতো লাগেজ র্যাপিং সেবা চালু করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। মঙ্গলবার (২১ এপ্রিল) এই তথ্য জানিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, নতুন এই সেবার মাধ্যমে হজযাত্রীরা পেশাদারভাবে তাঁদের লাগেজ র্যাপিং করাতে পারবেন, যা ভ্রমণের সময় লাগেজের ক্ষতি, খোলা বা অনাকাঙ্ক্ষিত ঝুঁকি থেকে সুরক্ষা দেবে।
হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন বলেন, এই সেবা চালুর ফলে হজযাত্রীদের লাগেজের নিরাপত্তা নিশ্চিত হবে এবং যাত্রাপথে নানা ধরনের ঝামেলা কমবে। বিশেষ করে শেষ মুহূর্তে লাগেজ-সংক্রান্ত ভোগান্তি হ্রাসে এটি কার্যকর ভূমিকা রাখবে।
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ) বলেন, হজযাত্রাকে সহজ, মসৃণ ও নির্বিঘ্ন করা সরকারের অন্যতম অগ্রাধিকার। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান হজযাত্রীদের সার্বিক সেবা নিশ্চিত করার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন এবং তাঁর নির্দেশনার আলোকে এই নতুন সেবা চালু করা হয়েছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, লাগেজ র্যাপিং সেবা হজযাত্রীদের ভ্রমণকে আরও নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করবে এবং সামগ্রিক হজ ব্যবস্থাপনাকে আধুনিক ও কার্যকর করে তুলবে।

এজলাস সংকটে দেশের অধস্তন আদালতের প্রায় ৫০০ বিচারককে বিচারকাজে এজলাস ভাগাভাগি করতে হয়। অনেক বিচারকের প্রয়োজনীয় কর্মী, চেম্বার, প্রয়োজনীয় অফিস সরঞ্জাম নেই। সংশ্লিষ্টরা বলছেন, এসব সংকটের কারণে কর্মঘণ্টা নষ্টের প্রভাব পড়ছে বিচারকাজে। বাড়ছে মামলাজট, ভোগান্তি হচ্ছে বিচারপ্রার্থীদের।
৭ ঘণ্টা আগে
লোকোমোটিভের (ইঞ্জিন) সংকট আর ত্রুটির কারণে ঈদের ফিরতি যাত্রায় ভুগেছেন ট্রেনের যাত্রীরা। এসব কারণে ১ থেকে ৬ জুন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের ঢাকা বিভাগেই অন্তত ৩০টি ট্রেন দেরিতে ছেড়েছে। কিছু ট্রেনের দেরি হয়েছে এক থেকে চার ঘণ্টা। সংকেত ত্রুটিতে বিলম্ব হয় ১৩ ট্রেনের।
৯ ঘণ্টা আগে
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আকাশ- সীমায় একের পর এক বজ্রপাতের ঘটনায় ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশি-বিদেশি উড়োজাহাজ। গত ১৫ দিনেই অন্তত তিনটি উড়োজাহাজ বজ্রপাতের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে উড্ডয়নের অনুপযোগী হয়ে পড়ে। মনে করা হচ্ছে, যন্ত্রাংশ কেনা ও মেরামতের ব্যয় এবং ফ্লাইট সূচি ব্যাহত...
১০ ঘণ্টা আগে
বিরোধী দলকে ইঙ্গিত করে তিনি বলেছেন, ‘এখন বলা হচ্ছে–আপনারা ব্যাংকের মালিক না। জামায়াতে ইসলাম ব্যাংকের মালিক না। আবার বলছে, ইসলামের ওপর হাত দেবেন না। ইসলামী ব্যাংক–ইসলাম নয়। আমাদের জনাব ফখরুল ইসলাম–ইসলাম নয়, জামায়াতে ইসলামী...
১০ ঘণ্টা আগে