
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক শিক্ষামন্ত্রী ও সিলেট-৬ আসনের সাবেক সংসদ সদস্য নুরুল ইসলাম নাহিদ এবং তাঁর স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদ বিবরণী চাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের নামে প্রাথমিকভাবে পাওয়া সম্পদের বাইরে আর কোনো অবৈধ সম্পদ রয়েছে কি না, তা খতিয়ে দেখবে সংস্থাটি।
দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম আজ সোমবার আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, নুরুল ইসলাম নাহিদ ও তাঁর স্ত্রীর সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নিয়েছে কমিশন।
দুদকের অনুসন্ধানসংশ্লিষ্ট নথি অনুযায়ী, নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে। অন্যদিকে তাঁর স্ত্রীকে কে ইউ জোহরা জেসমিনের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদের প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
নথিতে বলা হয়েছে, তাঁদের নামে ও বেনামে অর্জিত প্রকৃত সম্পদের পরিমাণ, সম্পদ অর্জনের পদ্ধতি এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রকৃত পরিমাণ নির্ধারণে সম্পদ বিবরণী প্রয়োজন। এ কারণে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬ (১) ধারা অনুযায়ী তাঁদের সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দুদক সূত্র জানায়, নুরুল ইসলাম নাহিদ, তাঁর স্ত্রী এবং তাঁদের ওপর নির্ভরশীল ব্যক্তিদের সম্পদের তথ্য চেয়ে শিগগিরই চিঠি পাঠানো হবে। এ জন্য তাঁদের বর্তমান ও স্থায়ী ঠিকানায় চিঠি পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
নুরুল ইসলাম নাহিদ আওয়ামী লীগ সরকারের সময়ে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি সিলেট-৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তাঁর ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে সম্পদসংক্রান্ত অভিযোগের অনুসন্ধান চলছে।

দেশের বিভিন্ন কারাগারে বন্দী মায়েদের সঙ্গে ৩ শতাধিক শিশু রয়েছে বলে হাইকোর্টে প্রতিবেদন দিয়েছে সমাজসেবা অধিদপ্তর। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ দীপার দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের আদেশ অনুযায়ী ওই প্রতিবেদন দেওয়া হয়...
১৮ মিনিট আগে
আগামী নভেম্বরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধনের লক্ষ্যে প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। বিমানবন্দরটি চালু হলে কক্সবাজারে দেশি-বিদেশি পর্যটকদের সরাসরি যাতায়াতের সুযোগ বাড়বে।
২১ মিনিট আগে
জ্ঞাত আয়বহির্ভূত ৭৬ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন ও ভোগদখলে রাখার অভিযোগে নিষিদ্ধ যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতা মো. শাহাবুদ্দিন ও তাঁর স্ত্রী নাজিয়া হাসান ডালিয়ার বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
২৫ মিনিট আগে
চলতি বছরের জুলাই-সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে মব সহিংসতায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। এ সময়ে সারা দেশে রাজনৈতিক সহিংসতার ঘটনায় দলীয় কোন্দল ও অন্তর্কোন্দলে ১৭ জন নিহত এবং ১ হাজার ২২৭ জনের অধিক মানুষ আহত হয়েছেন। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) চলতি বছরের জুলাই থেকে স
২৭ মিনিট আগে