Ajker Patrika

দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দক্ষিণাঞ্চলের সড়ক-রেল যোগাযোগ ও ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা
ছবি: জাতীয় সংসদ

দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ এবং ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের অগ্রগতি পর্যালোচনা করেছে জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একই সঙ্গে পদ্মা সেতু রেলসংযোগ, খুলনা-দর্শনা জংশন সেকশনে ডাবল লাইন এবং মধুখালী থেকে কামারখালী হয়ে মাগুরা পর্যন্ত ব্রডগেজ রেলপথ নির্মাণ প্রকল্পের অগ্রগতি নিয়েও বৈঠকে আলোচনা হয়।

জাতীয় সংসদ ভবনে কমিটির বৈঠকে আজ বৃহস্পতিবার এসব আলোচনা হয়। বৈঠক শেষে সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা যায়।

বৈঠকে সরকারি খাতে উন্নয়ন প্রকল্প প্রণয়ন, প্রক্রিয়াকরণ, অনুমোদন ও সংশোধন নির্দেশিকা জুন–২০২৬ সংশোধনের উদ্যোগের কথা জানানো হয়। একই সঙ্গে ‘প্রকল্প পরিচালক নিয়োগ নীতিমালা-২০২৬’ নামে একটি খসড়া নীতিমালা প্রণয়ন করা হয়েছে। সংশোধিত নির্দেশিকা ও নীতিমালাটি জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভায় অনুমোদনের পর এ বিষয়ে নির্দেশনা জারি করা হবে বলে বৈঠকে জানানো হয়।

এ ছাড়া কর্ণফুলী টানেলের সার্ভিস এরিয়ার দীর্ঘমেয়াদি ইজারা, সেখানে বিদ্যমান সুবিধা, যান চলাচল, টোল আদায় এবং আয় বাড়াতে নেওয়া পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

কমিটির সভাপতি ও জহির উদ্দিন স্বপনের সভাপতিত্বে বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য ও মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, কাজী রফিকুল ইসলাম, মঈনুল ইসলাম খান, মোহাম্মদ ফখরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন, মো. সাইফুল আলম ও মো. রাশেদুল ইসলাম রাশেদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত