
পুলিশ সদস্যদের জন্য বিছানার চাদর ও বালিশের কভার কিনবে পুলিশ সদর দপ্তর। সে কাপড়ে যে রং ব্যবহার করা হবে, সেই রঙের কারখানা দেখতে জার্মানি যাচ্ছেন দুজন পুলিশ ও একজন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা। এই পুলিশ কর্মকর্তাদের মধ্যে একজন পুলিশ প্রধান আইজিপি ড. বেনজীর আহমেদ, অন্যজন তাঁর স্টাফ অফিসার মাসুদ আলম। এ দলের আরেকজন হলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব মো. ফিরোজ উদ্দিন খলিফা। গত সোমবার ওই তিন কর্মকর্তার সফরসংক্রান্ত সরকারি আদেশ জারি হয়েছে।
জননিরাপত্তা বিভাগের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, বালিশের কভারসহ ডাবল সাইজের এক লাখ বিছানার চাদরের জাহাজীকরণ নিশ্চিত করতে এই তিন কর্মকর্তা ৯ দিনের জন্য জার্মানি যাচ্ছেন। পাশাপাশি তাঁরা কারখানা পরিদর্শন করবেন। ২ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে তাঁরা এই সফর করবেন। এই সফরে বাংলাদেশ সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই।
জার্মানি সফর সম্পর্কে জানতে চাইলে আজ বুধবার উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার আজকের পত্রিকা'কে বলেন, ‘এই কেনাকাটার চুক্তি বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছুই জানে না। স্বরাষ্ট্র মন্ত্রণালয় শুধু তাঁদের বিদেশ যাওয়ার অনুমতি দিয়েছে।’
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র বলছে, গত ২৭ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফ্যাক্টরি অ্যাকসেপ্টেন্স টেস্টের (এফএটি) জন্য জার্মানি যাওয়ার জন্য অনুমতি চাওয়া হয়। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একজন মনোনীত প্রতিনিধি দিতে বলা হয়। এই কেনাকাটার জন্য নাইস ফেব্রিকস প্রসেসিং লি. নামের একটি কোম্পানির সঙ্গে চুক্তি করেছে পুলিশ। প্রতিষ্ঠানটি নোমান গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান।
চুক্তির বিষয়টি জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘কত টাকার চুক্তি, কাদের সঙ্গে হয়েছে—এসব বিষয়ে তাঁরা কিছু জানেন না। যা জানার পুলিশ সদর দপ্তর জানে।’
পুলিশ সদর দপ্তরের ডিআইজি (লজিস্টিক) তওফিক মাহবুব বলেন, ‘তিনি পুলিশ সপ্তাহ নিয়ে ব্যস্ত থাকায় এই কেনাকাটা দেখেছেন অতিরিক্ত ডিআইজি লজিস্টিক আতাউল কিবরিয়া। অবশ্য তাঁর সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।’
আরও পড়ুন:

মিয়ানমারের রাখাইন রাজ্যে জাতিগত নিপীড়ন ও সহিংসতার মুখে রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হচ্ছে আজ। ২০১৭ সালের ২৫ আগস্টের পর কয়েক মাসে ৭ লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এরপর নয় বছর কেটে গেলেও একজন রোহিঙ্গাকেও মিয়ানমারে নিরাপদ ও স্বেচ্ছায় প্রত্যাবাসন সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশ পাওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত থেকে দেশে ফেরার ঘোষণার পর রাজনৈতিক সহিংসতার আশঙ্কা করছে পুলিশ।
৬ ঘণ্টা আগে
ফরেন সার্ভিস একাডেমির রেক্টর মোহাম্মদ আব্দুল মুহিতকে লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার পদে নিয়োগ দিয়েছে সরকার। ফরেন সার্ভিস একাডেমির রেক্টর পদে আব্দুল মুহিতের অবশিষ্ট মেয়াদ বাতিল করে গ্রেড-১ মর্যাদায়
৯ ঘণ্টা আগে
অবশেষে চূড়ান্ত হয়েছে ঢাকা-পাবনা রুটে নতুন আন্তনগর ট্রেনের নাম। ‘সপ্তপদী এক্সপ্রেস’ নামে পাবনা-ঢাকা-পাবনা রুটে যমুনা সেতু হয়ে চলবে এটি। বাংলাদেশ রেলওয়ে ৮০৭/৮০৮ নম্বরের নতুন এই এক জোড়া আন্তনগর ট্রেনের নামসহ পরিচালনার অনুমোদন এরই মধ্যে দিয়ে দিয়েছে। ট্রেনটিতে থাকবে এসি সিট, স্নিগ্ধা ও শোভন...
৯ ঘণ্টা আগে