পুলিশ বাহিনীকে উন্নত দেশের উপযোগী করে গড়ে তুলতে ২০ বছরের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ।
আজ সোমবার রাজারবাগের বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন আইজিপি।
বেনজীর আহমেদ বলেন, ‘প্রেক্ষিত পরিকল্পনা’ প্রণয়নের মাধ্যমে আগামী ২০ বছরের মধ্যে পুলিশকে উন্নত দেশের উপযোগী পুলিশ হিসেবে গড়ে তোলা হবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে বাংলাদেশ আধুনিক ও উন্নত দেশে পরিণত হবে। উন্নত দেশের উপযোগী করে পুলিশকেও আধুনিক পুলিশ হিসেবে তৈরি করতে হবে। এ কাজ একদিনে হবে না। এ জন্য সময় নিয়ে, পরিকল্পনা নিয়ে কাজ করতে হবে।
এ সময় ‘ডেভেলপমেন্ট পুলিশিং’-এর ধারণাকে স্বাগত জানিয়ে আইজিপি বলেন, ‘বিট পুলিশিংয়ের মাধ্যমে পুলিশের সঙ্গে জনগণের বন্ধন আরও দৃঢ় হবে।’
অনুষ্ঠানে শান্তি-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি জনগণের কল্যাণেও কাজ করার জন্য পুলিশ কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. আখতার হোসেন। প্রধান অতিথির বক্তব্যে সিনিয়র সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়েছে। সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে না পারলে এভাবে দেশের উন্নয়ন হবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক থাকতে হবে।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পুলিশে বর্তমানে কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিংয়ের মতো অনেক উদ্ভাবনী চিন্তা ও ধারণার প্রয়োগ হচ্ছে। জনগণের কাছে যাওয়ার জন্য বিট পুলিশিং একটি চমৎকার মেকানিজম। এটি একটি ইনোভেটিভ আইডিয়া ও ভালো উদ্যোগ। বিট পুলিশিংকে আরও শক্তিশালী করতে হবে।’
পুলিশিংয়ের ক্ষেত্রে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে উল্লেখ করে আখতার হোসেন বলেন, ‘অপরাধ দমনের চেয়ে অপরাধ যাতে না হয় সে ব্যবস্থা করতে হবে। জনগণের প্রত্যাশা অনুযায়ী জনগণের বন্ধু হিসেবে পুলিশকে দায়িত্ব পালন করতে হবে।’ দেশের উন্নয়নে মাঠ পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সহযোগিতার ভিত্তিতে জনগণের কল্যাণে কাজ করার ওপর জোর দেন তিনি।
সভায় স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত আইজি (এঅ্যান্ডআই) মো. মইনুর রহমান চৌধুরী। পুলিশ কর্মকর্তারা পুলিশের সক্ষমতা বৃদ্ধি ও আধুনিকায়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। সিনিয়র সচিব স্বল্পতম সময়ের মধ্যে এসব বিষয় সমাধানের আশ্বাস দেন। এ ছাড়া সভায় অতিরিক্ত আইজি, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জনবলসংকটে এক যুগের বেশি সময় ধরে বন্ধ সিলেট-আখাউড়া রেলপথের শায়েস্তাগঞ্জ থেকে সিলেট অংশের সাতটি স্টেশন। দীর্ঘদিন পরিত্যক্ত থাকায় স্টেশনগুলো এখন ঝোপজঙ্গলে ঢেকে গেছে, দখল হচ্ছে রেলের মূল্যবান জমি। পাশাপাশি স্টেশনগুলো বন্ধ থাকায় আশপাশের এলাকার যাত্রীদের দূরের স্টেশনে গিয়ে ট্রেন ধরতে হচ্ছে।
৫ ঘণ্টা আগে
দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে বরিশালের রহমতপুর-হিজলা-মেহেন্দীগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে গত শনিবার সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রস্তাবিত এই সড়কপথ বাস্তবায়ন হলে ভোলার বাসিন্দাদের লঞ্চের
৫ ঘণ্টা আগে
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার কৃষক ও ব্যবসায়ীরা আলু নিয়ে বিপাকে পড়েছেন। উৎপাদন বেশি হওয়ায় এবং চাহিদা কম থাকায় বাজারে আলুর দাম কম। ফলে হিমাগারে মজুত রাখা আলু নিচ্ছেন না কৃষক ও ব্যবসায়ীরা। উৎপাদন, পরিবহন ও হিমাগার ভাড়াসহ প্রতি ৬২ কেজি ওজনের বস্তায় গড়ে প্রায় ৪৬০ টাকা লোকসান গুনতে হচ্ছে তাঁদের।
৫ ঘণ্টা আগে
রাজধানীর দক্ষিণখান এলাকায় ৫ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানায় কর্মরত এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ...
৮ ঘণ্টা আগে