Ajker Patrika

শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। ছবি: সংগৃহীত

মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার জন্য এয়ারক্রাফট বা উড়োজাহাজ চাওয়ার বিষয়টি উন্মাদনা ছাড়া আর কিছুই নয় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বা প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম। আজ মঙ্গলবার ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

চিফ প্রসিকিউটর বলেন, ‘এয়ারক্রাফট চাওয়ার যে বিষয়টি, এটা তাঁর উন্মাদনা ছাড়া আর কিছু না। কারণ, একজন পলাতক আসামির পক্ষে অন্য কেউ এয়ারক্রাফট চাওয়ার ঘটনা পৃথিবীতে বিরল। এ জাতীয় দাবি মোটেই গ্রহণযোগ্য হতে পারে না।’

ট্রাইব্যুনালের রায়ে দণ্ডিত আসামিরা দিল্লিতে সংবাদ সম্মেলন করছেন—এমন প্রশ্নের জবাবে আমিনুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে তো তাঁরা কিছু করছেন না। অন্য দেশে তৎপরতা দেখা যাচ্ছে গণমাধ্যমের মাধ্যমে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ যে একটা সন্ত্রাসী দল, এই দলের সদস্যরা যে দুষ্কৃতিপরায়ণ, তারা যে খুনি–এটাই তারা প্রকারান্তরে পৃথিবীর কাছে প্রমাণ করে দিচ্ছে।’

আসামিদের ফিরিয়ে আনার বিষয়ে জানতে চাইলে চিফ প্রসিকিউটর বলেন, ‘সর্বাত্মক চেষ্টা চলছে। তাঁরা তাদের কর্মকাণ্ডের মধ্য দিয়ে প্রমাণ করছেন যে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন–তাহলে বিচারের মাধ্যমেই সংগঠনটির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকার এবং ট্রাইব্যুনাল বাধ্য হবে।’

সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের অগ্রগতির বিষয়ে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘একটা অভিযোগ আছে। সন্ত্রাসী সংগঠন হিসেবে তারা বিচার চেয়েছেন। তদন্ত চলমান। সময়মতো অবহিত করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত