Ajker Patrika

নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি-৪ অধিনায়ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারির ঘোষণা নিয়ে আতঙ্কের কিছু নেই: এসআরবি-৪ অধিনায়ক
মঙ্গলবার প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখছেন এসআরবি-৪-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান। ছবি: আজকের পত্রিকা

নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাস নিয়ে বিভিন্ন ধরনের ঘোষণা আসতে থাকলেও দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই বলে জানিয়েছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৪ (এসআরবি-৪, সাবেক র‍্যাব)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান।

আজ মঙ্গলবার বেলা ১২ টার দিকে রাজধানীর কারওয়ান বাজারে এসআরবি মিডিয়া সেন্টারে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রাজধানীর মিরপুর,পল্লবীসহ আশপাশ এলাকার ‘ফোর স্টার’ গ্রুপসহ পাঁচটি সন্ত্রাসী গ্রুপের বিভিন্ন অপরাধ ও গ্রেপ্তার সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলা হয়।

এ সময় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরের ফেরা নিয়ে ও রাজনৈতিক নাশকতামূলক কর্মকাণ্ডে শীর্ষ সন্ত্রাসীরা যুক্ত আছে কি-না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে অধিনায়ক এ সব কথা বলেন।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফেরা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসআরবি-৪ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘আর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি—এই ধরনের কোনো ডেট নিয়ে আসলে ভয় পাওয়ার কিছু নাই, দেশবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নাই। এ রকম ঘোষণা আপনারা সবাই বাংলাদেশের মানুষ অনেক আগেও শুনেছেন। এই ধরনের ঘোষণা টাইম-এ এগুলা আসতে থাকবে, যেতে থাকবে। এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই। আইনশৃঙ্খলা রক্ষায় ও নাশকতা ঠেকাতে আমরা আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করছি।’

নাশকতা প্রতিরোধে স্থানীয় জনগণের ভূমিকার প্রশংসা করে এসআরবি-৪ অধিনায়ক বলেন, অনেক সাহসী নাগরিক নিজেরাই নাশকতাকারীদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন। এ জন্য স্থানীয় জনগণকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, নাশকতা-সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে শেয়ার করতে হবে। জনগণ ও সাংবাদিকদের সহযোগিতায় এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

দেশবাসীকে আশ্বস্ত করে লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান বলেন, ‘ইনশা আল্লাহ, এ ধরনের নাশকতা নিয়ন্ত্রণ হয়ে যাবে। ভয় পাওয়ার কিছু নেই।’

ফোর স্টারের সঙ্গে এদের (রাজনৈতিক সহিংসতা) লিংক আপ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ফোর স্টার গ্রুপগুলো কিন্তু গত এক-দুই মাস ধরে হয়নি, এরা অনেক আগে থেকেই ছিল। দীর্ঘদিন যাবৎ তারা এটা করছিল তাদের কার্যক্রম এবং তাদের মোটামুটি এখন কন্ট্রোল (নিয়ন্ত্রণ) করা হয়েছে এবং নাশকতা যারা করছে, তাদের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে। এটা চলমান থাকবে ইনশা আল্লাহ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত