
হাসপাতালের টেন্ডার ব্যবস্থাপনা ঘিরে প্রভাব খাটানো বা সন্ত্রাসী কার্যকলাপের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতিতে রয়েছে। এর সঙ্গে জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতিতে নিয়োগ দেওয়া হচ্ছে অস্ত্রধারী আনসার।
গতকাল শনিবার রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে শরীয়তপুর সদর হাসপাতালে সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামকে দেখতে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হাসপাতালগুলোতে টেন্ডার নিয়ে হুমকি দেওয়া হচ্ছে। টেন্ডার বিষয়ে দুর্নীতিতে জিরো টলারেন্স অবস্থায় রয়েছে সরকার। এর আগে ক্যানসার হাসপাতালের এক চিকিৎসককে কুপিয়ে আহত করেছিল। সব সন্ত্রাসীকে আমরা চিহ্নিত করেছি। কাউকে রেহাই দেওয়া হবে না। সবাইকে গ্রেপ্তার করা হবে। ইতিমধ্যে আমাদের কয়েকজন ডাক্তারকে হুমকি দেওয়া হয়েছে। দেশের স্বার্থে জনগণের জন্য কাজ করে যাবেন।’
হুমকিতে চিকিৎসকেরা শঙ্কিত নন উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, মেডিকেল বিষয়ে কোনো সন্ত্রাসীকে রেহাই দেওয়া হবে না। এ ছাড়া হাসপাতালের সার্বিক আইনশৃঙ্খলার উন্নতির জন্য সারা দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ হাসপাতালে অস্ত্রধারী আনসার নিয়োগ দেওয়া হচ্ছে।
সন্ত্রাসী হামলায় আহত ডা. নাসির ইসলামের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘যেহেতু তাঁর (ডা. নাসির) মাথায় আঘাত রয়েছে, সেহেতু ৭২ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। হামলায় এখন পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে রেহাই দেওয়া হবে না। সিসিটিভি ফুটেজ দেখে অন্যদের ধরতেও কাজ চলছে।’
মন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী কঠোর নির্দেশ দিয়েছেন, সন্ত্রাসী যে দলেরই হোক না কেন কাউকে রেহাই দেওয়া হবে না। এই মবের যে উদ্যোক্তা, তাকে গ্রেপ্তার করা হয়েছে।’
হাম পরিস্থিতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, ‘আজও (শনিবার) সারা দেশে এক হাজারের নিচে হাম রোগী। হামে মৃত্যুশূন্য। সন্দেহজনক মৃত্যু দুজনের। আপনারা জানেন, একটা ভ্যাকসিন ছিল না। ভিটামিন এ ক্যাপসুল ছিল না। প্রধানমন্ত্রীর সফল চেষ্টায় আমরা টিকার ব্যবস্থা করেছি। বর্তমানে সকল ভ্যাকসিন আমাদের কাছে স্টক রয়েছে। বিগত দিনে হামের টিকার গাফিলতির কারণে আজকের পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’ খুব দ্রুতই হামসহ নিউমোনিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলেও আশ্বস্ত করেন তিনি।

আজ সকাল ৮টায় বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর আসনের টিকিট বিক্রি হয়েছে। বেলা ২টায় থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলে চলাচলকারী ট্রেনগুলোর টিকিট। যাত্রীদের সুবিধার্থে শতভাগ আসনের টিকিট অনলাইনে বিক্রি করা হবে।
১ ঘণ্টা আগে
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ১১ শতাংশ জমি সবজি চাষের শর্তে ইজারা নিয়ে চারতলা ভিতের দোতলা ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। শর্ত ভঙ্গ করায় ইজারা বাতিল করে ভবনটি অপসারণের জন্য পাউবো নোটিশ দিলেও দেড় বছরেও তা উচ্ছেদ হয়নি।
৮ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-বরিশাল নৌপথে লঞ্চের বিশেষ সার্ভিস শুরু হতে যাচ্ছে ২৫ মে। এ জন্য আজ রোববার থেকে বিলাসবহুল লঞ্চগুলোতে কেবিনের টিকিট বিক্রি শুরু হবে। এবার সরকার-নির্ধারিত ভাড়ায় ঈদের সার্ভিস চলবে বলে জানিয়েছে অভ্যন্তরীণ লঞ্চ মালিক সমিতি।
৮ ঘণ্টা আগে
‘দেশে একটি মহল রাজনীতির নামে বিভ্রান্তি ছড়াচ্ছে, সতর্ক থাকুন। রাজনীতির নামে যদি কেউ বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, রাজনীতির নামে যদি কেউ অরাজকতা সৃষ্টি করতে চায় আপনারা কি বসে থাকবেন? আমরা কেউ বসে থাকব না। শক্ত হাতে প্রতিহত করব। কিছু মানুষ একটি মহল বিভিন্ন বিতর্কের সৃষ্টি করছে...
১২ ঘণ্টা আগে