
জুলাই জাদুঘর শুধু বাংলাদেশিদের জন্য নয়, সারা বিশ্বের প্রত্যেক নাগরিকের জন্যই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সহযোগিতাবিষয়ক উপমন্ত্রী স্টিভেন কোলেট। তিনি আরও বলেছেন, ‘জুলাই জাদুঘর আমার দেখা সবচেয়ে হৃদয়স্পর্শী জাদুঘর।’
আজ রোববার দুপুরে জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন শেষে এ মন্তব্য করেন স্টিভেন কোলেট।
গণভবনে পাওয়া নথিতে জুলাই গণ-অভ্যুত্থান চলাকালে প্রতিটি হত্যাকাণ্ডের নথিপত্র পড়ে দেখেন স্টিভেন কোলেট। এ সময় তিনি বলেন, ‘জুলাই জাদুঘরে দেখানো নথিগুলো এখন নিছক নথিপত্রই নয়; বরং তা ওই সময়ের হত্যাকাণ্ডের প্রমাণ উপস্থাপন করছে।’
স্টিভেন কোলেট ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে সংঘটিত হত্যাকাণ্ড ও নির্যাতনের স্মারক পরিদর্শন করেন। এ সময় তিনি জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের চালানো ব্যাপক হত্যাকাণ্ডের ভিডিও চিত্র দেখে বাকরুদ্ধ হয়ে যান। সে সময় স্টিভেন কোলেটের সামনে জুলাই অভ্যুত্থানে নিহত শহীদ মাহামুদুর রহমান সৈকতের আত্মত্যাগের কথা তুলে ধরেন তাঁর বোন সাবরিনা আফরোজ সেবন্তি।
জুলাই জাদুঘর পরিদর্শন শেষে স্টিভেন কোলেট বলেন, ‘আমি এই জাদুঘরের জন্য বাংলাদেশের জনগণকে অভিবাদন জানাই। এই জাদুঘর আমাদের সবাইকে এমন এক ইতিহাসের কথা বলে, যা কখনো ভুলে যাওয়া উচিত নয়।’ তিনি আরও বলেন, ‘জুলাই জাদুঘর আমাদের মর্যাদা ও মানবাধিকারের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে ভবিষ্যৎ গঠনের ক্ষেত্রে দায়বদ্ধ করে তোলে।’
জুলাই জাদুঘর পরিদর্শনের সময় নেদারল্যান্ডসের উপমন্ত্রীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডস দূতাবাসের রাষ্ট্রদূত ইউরিস ভ্যান বোমেল, ডেপুটি হেড মিশন ইয়ানা ভান দের লিন্দেন, দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজওয়ি এবং দূতাবাসের রাজনীতি ও জনকূটনীতিবিষয়ক উপদেষ্টা লুবাইন মাসুম।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কোনো মেয়ের স্বপ্ন যেন অর্থনৈতিক সীমাবদ্ধতা, নিরাপত্তাহীনতা বা বৈষম্যের কারণে থেমে না যায়, সরকার তা নিশ্চিত করতে চায়। প্রতিটি কন্যাশিশু যেন শিক্ষা, দক্ষতা ও আত্মবিশ্বাসে সমৃদ্ধ হয়ে নিজের সম্ভাবনা বিকাশের সমান সুযোগ পায়, সেটিই বর্তমান সরকারের অঙ্গীকার।
১১ মিনিট আগে
বাইরে থেকে মনে হয় বিশাল এক ঝিনুকের খোলস। ভেতরে আধুনিক যাত্রীসেবা, প্রশস্ত হোল্ডিং লাউঞ্জ, সারি সারি চেক-ইন কাউন্টার। টার্মিনাল পেরিয়ে চোখ মেললেই সমুদ্রের বুক ছুঁয়ে বিস্তৃত রানওয়ে। একসময় যেখানে সীমিত পরিসরে অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালিত হতো, সেই কক্সবাজার বিমানবন্দর এখন আন্তর্জাতিক উড়োজাহাজ চলাচলের প্রস
১৪ মিনিট আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে যাত্রীদের যাতায়াতের সুবিধায় তিন জোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। একই সঙ্গে পাঁচটি ট্রেনের অফ ডে (সাপ্তাহিক বিরতি) প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া যাত্রীদের চাপ সামলাতে পূর্বাঞ্চলে ২৩টি মিটারগেজ ও পশ্চিমাঞ্চলে ৬টি ব্রডগেজ কোচ যুক্ত করা হবে।
২৯ মিনিট আগে
পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা নির্বিঘ্নে, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নিয়েছে।
৩৮ মিনিট আগে