
নোবেল বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের ‘দ্য ট্রি অব পিস’ পদক নিয়ে অনেক আলোচনা-সমালোচনা চলছে। ২১ মার্চ ইউনূস সেন্টারের এক বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, আজারবাইজানের বাকু সম্মেলনে ইউনেসকো থেকে দি ট্রি অব পিস পুরস্কার পেয়েছেন তিনি। গত বুধবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, ইউনেসকো থেকে ইউনূসকে কোনো পদক দেওয়া হয়নি।
শিক্ষামন্ত্রী আরও বলেন, বাকু সম্মেলনে নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।
ঘটনার সত্যতা জানতে ভাস্কর হেদভা সার ও ইউনেসকোর সঙ্গে যোগাযোগ করা হয়। বুধবার রাতে হেদভা সার আজকের পত্রিকাকে বলেন, ‘বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ট্রি অব পিস পুরস্কার ইউনেসকো নয়, নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।’
এদিকে একই রকম তথ্য জানিয়েছে ইউনেসকো। সংস্থাটির প্রেস অফিসার ক্লেয়ার ও‘হাগান জানান, শৈল্পিক কাজের অংশ হিসেবে শিল্পী হেদভা সারের নির্মিত একটি ভাস্কর্য দ্য ট্রি অব পিস। হেদভা সার ইউনেসকোর শুভেচ্ছা দূত। কিন্তু এই শিল্পকর্মটি ইউনেসকোর কোনো পুরস্কার নয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার ইউনূস সেন্টারের পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, নোবেল লরিয়েট প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আজারবাইজানের বাকুতে ২০২৪ সালের ১৪-১৬ মার্চ অনুষ্ঠিত একাদশ বিশ্ব বাকু ফোরামে বিশেষ বক্তা হিসেবে ভাষণ প্রদানের জন্য আমন্ত্রণ জানান হয়েছিল।
বাকু ফোরামের আয়োজক নিজামি গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের মহাসচিব রভশান মুরাদভ প্রফেসর ইউনূসকে পাঠানো ই-মেইলে জানান, এই সম্মেলনে বক্তব্য রাখা ছাড়াও সমাপনী দিনে প্রফেসর ইউনূসকে ইউনেসকো প্রদত্ত একটি পুরস্কার প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘ইউনূস সেন্টার ২০২৪ সালের ২১ মার্চ তারিখের প্রেস রিলিজে ইউনেসকোর পুরস্কারের বিষয়টি উল্লেখ করে। প্রফেসর ইউনূসকে প্রদত্ত ট্রি অব পিস ২০১৪ সালে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদত্ত একই ভাস্করের একই ভাস্কর্য। আর আগে ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর ঢাকায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ট্রি অব পিস তুলে দিয়েছিলেন ইউনেসকোর তৎকালীন মহাপরিচালক ইরিনা বোকোভা।
এ বিষয়ে ইউনেসকোর কর্মকর্তা ক্লেয়ার বলেন, ২০১৪ সালে ইউনেসকোর সাবেক মহাপরিচালক ইরিনা বোকোভা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই ভাস্কর্যটি উপহার হিসেবে দিয়েছিলেন।

আট জেলায় টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হওয়া বন্যার পানি নেমে গেলেও নিচু কিছু এলাকা এখনো জলাবদ্ধ। সেসব এলাকায় বন্যা-পরবর্তী জনস্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে। ইতিমধ্যে গত বুধবার পর্যন্ত পাঁচ দিনে বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২ হাজার ৬৩০ জন। এর মধ্যে ডায়রিয়ায় আক্রান্তের হারই বেশি।
১২ ঘণ্টা আগে
সম্মেলন চলাকালে মন্ত্রী ফকির মাহবুব আনাম বেশ কয়েকটি উচ্চপর্যায়ের অধিবেশন, দ্বিপক্ষীয় বৈঠক এবং বৈশ্বিক প্রযুক্তি নেতা ও নীতি প্রণেতাদের সঙ্গে আলোচনায় অংশ নেবেন। তিনি ডিজিটাল রূপান্তর, এআই-চালিত উদ্ভাবন, স্মার্ট গভর্ন্যান্স এবং মানবসম্পদ উন্নয়নে বাংলাদেশের অগ্রগতি তুলে ধরবেন।
১৪ ঘণ্টা আগে
মেজর মোজাফফর জানালেন, The President has been killed. মেজর জেনারেল মঞ্জুর কথাটা শুনে কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে বসে রইলেন। একটু ধাতস্থ হয়ে মেজর মোজাফফরকে বললেন, ডিভিশনাল স্টাফ অফিসার, ব্রিগেড কমান্ডারসহ সব সামরিক ঊর্ধ্বতন অফিসার যেন সকাল ৭টার মধ্যে তাঁর দপ্তরে হাজির হয়...
১৫ ঘণ্টা আগে
বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে। পোশাকশিল্পের ওপর ভিত্তি করেই বাংলাদেশ আগামী দিনে সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে।
১৬ ঘণ্টা আগে