ইউনেসকো

ইউনেসকো প্রতিনিধির জুলাই জাদুঘর পরিদর্শন
জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সংগ্রহে এমন কিছু গুরুত্বপূর্ণ নথি ও স্মারক রয়েছে, যা ২০২৪ সালের জুলাই ও আগস্টের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি ড. সুসান ভাইজ। জুলাই জাদুঘর পরিদর্শন শেষে তিনি এই কথা বলেন।

ইউনেসকোর স্বীকৃতি পেল চলনবিলের ভাসমান বিদ্যালয়
চলনবিল অঞ্চলে সৌরশক্তিচালিত ভাসমান বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষা পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ সিধুলাই স্বনির্ভর সংস্থা ইউনেসকো কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার-২০২৫ গ্রহণ করেছে। রাজধানীর হলিডে ইন ঢাকা সিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়।

গম্ভীরাকে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যে নমিনেশনের পরিকল্পনা রয়েছে: সংসদে সংস্কৃতিমন্ত্রী
ঐতিহ্যবাহী ‘গম্ভীরা’ পরিবেশনা নিয়ে ভবিষ্যতে ইউনেসকোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে নমিনেশন ফাইল তৈরির বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। বিষয়টিকে কেন্দ্র করে ইতিমধ্যে জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের ইনভেন্টরিতে তালিকাভুক্ত করা হয়েছে...

জলবায়ুর ঝুঁকি মোকাবিলায় শিক্ষা পরিকল্পনা জোরদারে জাতীয় কর্মশালা
এই কর্মশালাটি আমাদের শিক্ষা ব্যবস্থার বর্তমান সক্ষমতা মূল্যায়ন এবং কোথায় আরও শক্তিশালী হওয়া প্রয়োজন তা চিহ্নিত করতে সহায়তা করবে। এর মাধ্যমে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা ও সমন্বয় বাড়ানোর পাশাপাশি বাস্তব তথ্যভিত্তিক নীতি ও কর্মপরিকল্পনা গ্রহণ সহজ হবে...












