শান্তিতে নোবেল জয়ী ড. মুহাম্মদ ইউনূস ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে, তা সঠিক নয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শিক্ষামন্ত্রী বলেছেন, বাকুতে একটি সম্মেলনে নিজামি গানজভি ইন্টারন্যাশনাল সেন্টার নামের একটি সংস্থার আমন্ত্রণে ইউনূসকে একটি সম্মাননা স্মারক দেন ইসরায়েলি ভাস্কর হেদভা সার।
এ বিষয়ে আজকের পত্রিকার পক্ষ থেকে ইসরায়েলি ভাস্কর হেদভা সারের কাছে ই–মেইলে জানতে চাওয়া হয়। আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত ওই সম্মেলনে ড. মুহাম্মদ ইউনূসের পুরস্কার কে দিয়েছেন সে বিষয়ে জানতে চাওয়া হয়। হেদভা সার ফিরতি মেইলে আজকের পত্রিকাকে জানান, বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী একেবারে সঠিক। ‘ট্রি অব পিস’ পুরস্কারটি ইউনেসকো নয়, নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টারের পক্ষ থেকে দেওয়া হয়।
এর আগে বুধবার (২৭ মার্চ) সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক থেকে বেরিয়ে সকালে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেন, ইসরায়েলি একজন ভাস্করের দেওয়া পুরস্কার ড. ইউনূস প্রতারণামূলকভাবে ইউনেসকোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন।
মহিবুল হাসান বলেন, ‘কিছুদিন আগে প্রকাশিত একটি সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। সেটি হচ্ছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো একটি পুরস্কার দিয়েছে বলে প্রচার করা হচ্ছে। আমরা বিষয়টি নিয়ে ইউনেসকোর সদর দপ্তরে যোগাযোগ করেছি। সেখান থেকে তারা নিশ্চিত করেছে, ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেসকো কোনো সম্মাননা দেয়নি।’
মন্ত্রী আরও বলেন, একজন ইসরায়েলি ভাস্করের পুরস্কার ইউনেসকোর নামে চালিয়ে দেওয়া দেশের জন্যও মানহানিকর। তিনি বলেন, ‘আমরা ইউনেসকোকে এটা বলব।’
গত ২১ মার্চ ইউনূস সেন্টার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আজারবাইজানের বাকুতে ১৪–১৬ মার্চ একাদশ বিশ্ব বাকু ফোরামে অংশ নিয়ে বিশেষ বক্তা হিসেবে ভাষণ দেন মুহাম্মদ ইউনূস। সম্মেলনের শেষ দিনে তাঁকে ইউনেসকোর ‘ট্রি অব পিস’ পুরস্কারে ভূষিত করা হয়। এই সম্মেলনে আয়োজক ছিল নিজামী গানজাভি ইন্টারন্যাশনাল সেন্টার।

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও বাংলাদেশ সংসদীয় প্রতিনিধিদলের নেতা ব্যারিস্টার কায়সার কামাল এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে আয়োজিত ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের (সিপিসি) উদ্বোধনের প্রাক্কালে
২ ঘণ্টা আগে
জনগণের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই তাদের স্বার্থ রক্ষা করতে হবে উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠা করাই এই মুহূর্তে জনগণের প্রতি সরকারের অঙ্গীকার। এই অঙ্গীকার পূরণে ‘সবার আগে বাংলাদেশ-সবার জন্য বাংলাদেশ’—এই প্রত্যয়ে সরকার নিরলসভাবে কাজ করে চলেছে।
২ ঘণ্টা আগে
প্রথমবারের মতো আগামীকাল মঙ্গলবার সিলেট সফরে যাচ্ছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর আগমন ঘিরে সিলেটে শেষ হয়েছে সব ধরনের প্রস্তুতি। নগরজুড়ে চলছে উৎসবের আমেজ। পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধনের পাশাপাশি সড়কের ডিভাইডারেও দেওয়া হয়েছে নতুন রঙের ছোঁয়া।
৩ ঘণ্টা আগে
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী এবং খুলনা জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘পকেটের লোক’ কিংবা ‘ভাইয়ের লোক’ সংস্কৃতির দিন শেষ। সারা দিন দলীয় কার্যালয়ে সময় কাটানো কিংবা মিছিল-মিটিংয়ে অংশ নেওয়াই মনোনয়নের যোগ্যতার একমাত্র মাপকাঠি হবে না।
৫ ঘণ্টা আগে