
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আন্দোলনে গুলিতে আহত ১৭ বছরের কিশোর আদহাম বিন আমিন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জবানবন্দি নেওয়া হয়।
গত বছরের ৪ ডিসেম্বর এই মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। আর গত ১২ জানুয়ারি তাঁদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ট্রাইব্যুনাল। পরে গত ১০ ফেব্রুয়ারি রাষ্ট্রপক্ষের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে শুরু হয় বিচার কার্যক্রম। সালমান এফ রহমান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা এবং আনিসুল হক তাঁর সময়ের আইনমন্ত্রী।
আদহাম বিন আমিন তার জবানবন্দিতে জানায়, ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় সে আন্দোলনে অংশ নেয়। ওই সময় তাদের অপর পাশে পুলিশ, বিজিবি ও আওয়ামী লীগের লোকজন সশস্ত্র অবস্থায় ছিল। তারা শান্তিপূর্ণ আন্দোলনে দফায় দফায় হামলা চালায়। হেলিকপ্টার থেকে গুলিবর্ষণ করে। বিকেল ৫টার দিকে আদহাম দেখতে পায়—আওয়ামী লীগের স্থানীয় এমপি নিখিল, বন্দুক আয়নাল, কচি ও সাচ্চুর হাতে অস্ত্র ছিল। এ সময় একটি গুলি তার বাম পায়ের হাঁটুর নিচ দিয়ে ঢুকে বের হয়ে ডান পায়ের হাঁটুর নিচ দিয়ে ঢুকে মাংস নিয়ে বের হয়ে যায়।
আদহাম আরও জানায়, আহত হওয়ার পর আন্দোলনকারীরা তাকে নিকটস্থ আল-হেলাল হাসপাতালে নিয়ে যান। সেখানে পায়ে ব্যান্ডেজ করে পঙ্গু হাসপাতালে পাঠানো হয় তাকে। সেখান থেকে পাঠানো হয় জাতীয় হৃদ্রোগ হাসপাতালে। সেখান থেকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে। সেখানেই ভর্তি থাকে ওই বছরের ১৪ সেপ্টেম্বর পর্যন্ত। বর্তমানে সিএমএইচে তার চিকিৎসা চলছে। এখনো দাঁড়াতে পারে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না সে।
আদহাম জানায়, সে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে জানতে পারে—তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান পরস্পর ফোনালাপে কারফিউ দিয়ে সবগুলোকে মেরে শেষ করে ফেলার নির্দেশ দিয়েছেন। তাঁদের সঙ্গে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান, ওবায়দুল কাদেরসহ অনেকে জড়িত ছিলেন। তাঁরা আন্দোলন দমনে হত্যার নির্দেশ দিয়েছেন। এ বছর সে এসএসসি পরীক্ষার্থী। অথচ ঠিকমতো পড়তে পারে না সে। তার স্বপ্ন ছিল সেনা কর্মকর্তা হওয়ার। তাকে গুলি করে যারা পঙ্গু বানিয়েছে, তাদের বিচার চায় আদহাম।
আদহাম আরও জানায়, এই মামলায় সাক্ষী হওয়ায় গত ২৬ ফেব্রুয়ারি স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাকে হত্যার উদ্দেশ্যে মারধর করে। পরে মিরপুর মডেল থানায় সে অভিযোগ করেছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ও কমিশনাররা পদত্যাগ করলেও কমিশন সচল রাখতে দুদক আইন সংশোধন করা হচ্ছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) সংশোধন আইনের খসড়ায় কমিশনের মেয়াদ এক বছর কমিয়ে চার বছর করা, দুদকের ক্ষমতা ও কাজের পরিধি বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
৭ মিনিট আগে
সমাজকল্যাণ ও মহিলাবিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, দেশের জনসংখ্যার প্রায় ৬ শতাংশ বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতা নিয়ে বেঁচে আছে। তাদের বাইরে রেখে সমাজের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। কোনো প্রতিবন্ধী ব্যক্তি যেন নিজেকে একা মনে না করে। কারণ, সরকার সব সময় তাদের পাশে আছে...
৫ ঘণ্টা আগে
এর আগে মোবাইল টাওয়ারের বিকিরণের মাধ্যমে মানুষ, পশু-পাখি, গাছ-পালা ইত্যাদির ক্ষতি হচ্ছে–মর্মে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিট করেছিল হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ। যার ওপর রুল জারি করেন হাইকোর্ট। পরে রুল নিষ্পত্তি করে ২০১৯ সালের ২৫ এপ্রিল হাইকোর্ট রায় দেন...
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি পদে সিআইডির অতিরিক্ত আইজি মোসলেহ উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা জেলার পুলিশ সুপার (এসপি) শামীমা পারভীন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তাঁরা আগামী এক বছরের জন্য দায়িত্ব পালন করবেন।
৭ ঘণ্টা আগে