
মধ্যপ্রাচ্যে ফ্লাইট শিডিউল বিপর্যয়ের প্রেক্ষাপটে যেসব যাত্রীর ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা অল্প সময় বাকি আছে, পরিস্থিতি স্বাভাবিক হলে তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে পরিবহনের নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।
আজ মঙ্গলবার বেলা ২টায় মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট শিডিউল ব্যবস্থাপনা ও যাত্রীসেবা নিশ্চিতকরণ-সংক্রান্ত এক সভায় তিনি এ নির্দেশ দেন। সভায় মন্ত্রী বলেন, উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীরা যাতে কোনোভাবে হয়রানির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। বিশেষ করে অপতথ্যের কারণে যাত্রীদের বিভ্রান্তি বাড়ছে উল্লেখ করে তিনি এ বিষয়ে কঠোর নজরদারির আহ্বান জানান।
মন্ত্রী আরও বলেন, এয়ারলাইনসগুলোকে যাত্রীদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখতে হবে এবং সঠিক ও হালনাগাদ তথ্য দিতে হবে। প্রয়োজনে ২৪ ঘণ্টা জরুরি যোগাযোগ নম্বর চালু রাখার নির্দেশ দেন তিনি। একই সঙ্গে অতিরিক্ত কোনো চার্জ আরোপ না করে মানবিক দৃষ্টিকোণ থেকে যাত্রীদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সভায় উপস্থিত কর্মকর্তারা জানান, চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কাতার ও কুয়েতের আকাশসীমা বন্ধ রয়েছে। সর্বশেষ সৌদি আরবের দাম্মামেও ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে আটকে পড়া যাত্রীদের পরিবহনে অতিরিক্ত ফ্লাইট পরিচালনার উদ্যোগ নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়।
সভায় প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত স্বাগত বক্তব্য দেন। উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ মন্ত্রণালয়, অধস্তন সংস্থা ও বেসরকারি এয়ারলাইনসের প্রতিনিধিরা।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় সারা দেশে চালানো হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে সাক্ষী দিয়েছে আন্দোলনে গুলিতে আহত ১৭ বছরের কিশোর আদহাম বিন আমিন। আজ মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ তার জবানবন্দি নেওয়া হয়।
২ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী পল কাপুর দুই দিনের সফরে ঢাকায় এসেছেন। আজ মঙ্গলবার রাত ৮টার দিকে তিনি ঢাকায় অবতরণ করেন।
২ ঘণ্টা আগে
এক মন্ত্রণালয় ও চার বিভাগে সাবেক চার সরকারি কর্মকর্তাকে চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়েছে সরকার। তাঁদের এক বছরের চুক্তিতে সচিব পদে নিয়োগ দিয়ে আজ মঙ্গলবার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ফল চ্যালেঞ্জ করে আর পাঁচ প্রার্থীর করা আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট। আজ মঙ্গলবার বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চ আবেদন শুনানির জন্য গ্রহণ করে ওই সব আসনের ব্যালটসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি সংরক্ষণের নির্দেশ দেন। এর মধ্যে জামায়াতের চার ও বিএনপির এ প্রার
৩ ঘণ্টা আগে