বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে যাত্রীবাহী ফেরি সার্ভিস চালু হতে যাচ্ছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের মধ্যে সম্প্রতি আলোচনা হয়েছে। শ্রীলঙ্কার সংবাদমাধ্যম দ্য ডেইলি মিররের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানের ফাঁকে নয়াদিল্লিতে শেখ হাসিনা ও রনিল বিক্রমাসিংহের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। সেখানে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়েও আলোচনা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (টুইটার) এক পোস্টে প্রেসিডেন্ট বিক্রমাসিংহে বলেছেন, ‘বৈঠকে দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি এবং সম্ভাব্য যাত্রীবাহী ফেরি পরিষেবা চালুর বিষয়ে আমাদের কথা বলেছি। বাংলাদেশের কৃষি পদ্ধতি জানতে শ্রীলঙ্কা থেকে সেখানে কৃষি বিশেষজ্ঞ দল পাঠাতে আমি প্রতিশ্রুতিবদ্ধ।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) আমাকে বিমসটেকের শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন। তবে নির্বাচনের কারণে প্রধানমন্ত্রী দীনেশ গুনাবর্ধনে ও পররাষ্ট্রমন্ত্রী আলী সাবরি সেখানে আমার প্রতিনিধিত্ব করবেন। তিনি (প্রধানমন্ত্রী শেখ হাসিনা) শ্রীলঙ্কার অর্থনৈতিক অগ্রগতিতে সন্তুোষ প্রকাশ করেন। নির্বাচনের পরে আমি বাংলাদেশ সফরের আশ্বাস দিয়েছি তাকে।’
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে এই প্রথম যাত্রীবাহী ফেরি চালু হচ্ছে। এটি চালু হলে দুই দেশের মধ্যে পর্যটন ও ভ্রমণ বাড়বে বলে আশা করা হচ্ছে।
তবে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে যাত্রীবাহী ফেরি চলাচল হয়। তবে মাঝখানে প্রায় চার দশক বন্ধ থাকার পর গত বছর অক্টোবের তামিলনাড়ুর নাগাপট্টিনাম ও শ্রীলঙ্কার কানকেসান্তুরাইয়ের মধ্যে আবার ফেরি চালু হয়।
এই রুটে ১৯৮২ সাল পর্যন্ত দ্য ইন্দো-সিলন এক্সপ্রেস ফেরি চালু ছিল। শ্রীলঙ্কায় গৃহযুদ্ধের কারণে তা বন্ধ হয়ে যায়।
আরও খবর পড়ুন:
- খুলছে বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শ্রমবাজার, বৈধতা পাবেন ৯৬ হাজার বাংলাদেশি
- মানসিক রোগী কনস্টেবল কাওছার উধাও হন চারবার, তবুও চাকরি টিকিয়েছেন যেভাবে
- স্ত্রীকে হত্যা করে থানায় আত্মসমর্পণ যুবকের
- বৃদ্ধার মাইক কেড়ে নিলেন ইউএনও, প্রধানমন্ত্রী বললেন ‘হোয়াট ইজ দিস’
- রকেটের গতিতে বয়স বাড়িয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পপি
- অবৈধভাবে ইউরোপে যাওয়ার প্রবণতা বাড়ছে: ইতালির রাষ্ট্রদূত
- মালদ্বীপে বাংলাদেশিদের কর্মী ভিসা দেওয়া বন্ধ
- প্রবাসীদের ডলার পাঠাতে উদ্বুদ্ধ করতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ৩০ ব্যাংকের এমডি
- সৌদি আরবে অবৈধ ব্যবসা করায় বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ
- ১৬ শ্রমিকের কোটিপতি জীবন
- যে কারণে কানাডা ছাড়ছে মানুষ
- ১৫ লাখ প্রবাসীর তথ্য যাচ্ছে বেসরকারি হাতে
- সৌদি আরবে এক সপ্তাহে ১৯ হাজার অবৈধ অভিবাসী আটক


বাংলাদেশের জন্য ভ্রমণ ফি কমাল ভুটান, এখন ১৫ ডলার
৫০ হাজার টাকায় বিলাসবহুল রেলযাত্রা, দেখা যাবে সাগর-পাহাড় 







