
সৌদি আরবে অবৈধভাবে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা করার দায়ে বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানোর নির্দেশ দিয়েছেন দেশটির একটি আদালত। একই সঙ্গে অবৈধ ব্যবসা পরিচালনায় সহায়তা করার দায়ে এক সৌদি নারী ও তাঁর আইনজীবীকে সাজা দেওয়া হয়েছে। দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের আপিল আদালত এ রায় দিয়েছেন।
সৌদি গেজেট এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবের আল-আহসা গভর্নরেটে এক সৌদি নারী নিজের নামে বাংলাদেশি প্রবাসীকে গাড়ি রক্ষণাবেক্ষণের ব্যবসা করার সুযোগ করে দেন। মূলত ব্যবসাটি বাংলাদেশি প্রবাসীর ছিল, মালিকানা ছিল ওই সৌদি নারীর নামে। নিজের নামে মালিকানা রাখার বিনিময়ে তিনি ওই বাংলাদেশির থেকে অর্থ পেতেন। সৌদি আরবে এই ধরনের অপরাধকে তাসাত্তুর বলা হয়।
আদালতের রায়ে, ব্যবসা প্রতিষ্ঠানটি বন্ধ, বাণিজ্যিক রেজিস্ট্রার প্রত্যাহার ও আইন লঙ্ঘনকারীদের জরিমানা আরোপ করা হয়েছে। একই সঙ্গে জড়িত বাংলাদেশি নাগরিককে নিজ দেশে প্রত্যাবাসনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে তাসাত্তুর আইনে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হওয়ার পর সৌদি আরবের ‘ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্টের’ যৌথ দল সাজা কার্যকর শুরু করেছে।
আদালত ওই নারীকে দোষী সাব্যস্ত করে বলেছে, অভিযুক্ত বাংলাদেশি নাগরিকের জন্য প্রতিষ্ঠানের বাণিজ্যিক রেজিস্ট্রি নিজের নামে করে পরিচালনা সুবিধা দিয়েছে। কর্মীদের তত্ত্বাবধান এবং সৌদি আরবের বাইরে টাকা পাঠানোর অনুমতিও দিয়েছে।
সৌদি আরবে বাণিজ্যিক গোপনীয়তা ঠেকাতে ন্যাশনাল প্রোগ্রাম টু কমব্যাট কমার্শিয়াল কনসিলমেন্ট ব্যবসাপ্রতিষ্ঠান অনুমোদনের জন্য ১০টি মান নির্ধারণ করেছে এবং এগুলো প্রতিনিয়ত পর্যবেক্ষণ করা হয়। তাসাত্তুর আইনে অপরাধীদের সর্বোচ্চ পাঁচ বছরের জেল ও ৫০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানা হতে পারে। একই সঙ্গে অবৈধ কার্যকলাপের মাধ্যমে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার বিধান রয়েছে।

নেপালের চিতওয়ান জেলার দেবঘাট বন এখন সাম্প্রতিক বন্যায় নিহত অজ্ঞাতনামা ব্যক্তিদের অস্থায়ী কবরস্থানে পরিণত হয়েছে। চীন সীমান্তবর্তী রসুওয়া উপত্যকায় গত বুধবারের আকস্মিক বন্যায় ভেসে আসা শত শত মরদেহ সেখানে গণকবর দেওয়া শুরু করেছে কর্তৃপক্ষ...
৭ ঘণ্টা আগে
নেপাল-চীন সীমান্তে ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির পাশাপাশি তছনছ হয়েছে বহু স্থাপনা। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি নেপাল অংশে। এমন সংকটে দেশটির জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেলে উদ্ধার অভিযানে সহায়তা দিতে পাঁচজন বিশেষজ্ঞ পাঠিয়েছে চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয়। নেপাল সরকারের অনুরোধে গতকাল শনিবার ওই দলকে
৮ ঘণ্টা আগে
বাংলাদেশের সঙ্গে ৩০ বছর মেয়াদি গঙ্গা-পদ্মা পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ডিসেম্বরে শেষ হতে যাচ্ছে। চুক্তিটি নবায়নের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের পানিসম্পদ, বন্দর ও শিল্প খাতের স্বার্থ যেন কোনোভাবেই ক্ষুণ্ন না হয়, তা নিশ্চিত করতে ভারতের কেন্দ্রীয় সরকারের প্রতি আহ্বান জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
৮ ঘণ্টা আগে
নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসের মধ্যে ৯৭ বছর বয়সী এক বৃদ্ধার অলৌকিকভাবে বেঁচে যাওয়ার ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। গুনমায়া বোহরা নামের ওই নারী প্রায় ৮ থেকে ৯ ঘণ্টা কাদা ও ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার পর জীবিত উদ্ধার হন।
৯ ঘণ্টা আগে