এখন থেকে ফায়ার সেফটি প্ল্যানের অনুমোদনের কপি ঘরে বসেই ডাউনলোড ও প্রিন্ট করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এতদিন এ কপি সংগ্রহের জন্য সশরীরে অধিদপ্তরে যেতে হতো।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জনসাধারণের দাপ্তরিক সেবা সহজ করার ধারাবাহিক প্রচেষ্টার অংশ হিসেবে এই ব্যবস্থা চালু করা হয়েছে। আগে অনলাইনে শুধু আবেদন করা গেলেও ফায়ার সেফটি প্ল্যান অনুমোদনের কপি ম্যানুয়ালি নিতে হতো।
অধিদপ্তরের পরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, মহাপরিচালকের নির্দেশনা বাস্তবায়ন এবং সেবায় স্বচ্ছতা আনতেই এই সুবিধা চালু করা হয়েছে।
তিনি আরও জানান, ‘অগ্নিপ্রতিরোধ ও নির্বাপণ আইন ২০০৩’ অনুযায়ী বিভিন্ন বাণিজ্যিক, শিল্প ও বহুতল আবাসিক ভবনের জন্য ফায়ার সেফটি প্ল্যান বাধ্যতামূলক। নতুন এই অনলাইন সুবিধার ফলে ভবনের অগ্নিনিরাপত্তা জোরদার হবে, অগ্নিদুর্ঘটনা মোকাবিলায় সক্ষমতা বৃদ্ধি পাবে এবং গ্রাহকদের আইন মানায় উৎসাহিত করবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রভাবশালী একটি গ্রুপের হুমকির কারণে মতিঝিলে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) দপ্তরে সার পরিবহনের দরপত্রে কেউ অংশ নেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশের অভ্যন্তরে ৭৫ হাজার টন এমওপি সার পরিবহনের জন্য দরপত্র আহ্বান করা হয়েছিল।
২ ঘণ্টা আগে
বুধবার (৩০ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এ বিসিএসের চূড়ান্ত ফলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৬৬৮ জনকে নিয়োগের জন্য সাময়িকভাবে মনোনয়ন দিয়েছিল। তবে যাচাই-বাছাই ও অন্যান্য প্রক্রিয়া শেষে প্রজ্ঞাপনে ৬১১ জনের নিয়োগ প্রকাশ করা হয়েছে।
৩ ঘণ্টা আগে
ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধঘোষিত) হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী তন্নীর রক্তাক্ত ছবি ফেসবুকে দেখে মাহামুদুর রহমান সৈকত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছেন তাঁর বোন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ আজ বুধবার জবানবন্দিতে তিনি বলেন, তাঁর ভাই আন্দোলনে অংশ...
৫ ঘণ্টা আগে
মান্ধাতার আমলের যন্ত্রপাতি থেকে বেরিয়ে এসে বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে আধুনিক প্রতিরক্ষা সরঞ্জামে সজ্জিত করার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে সশস্ত্র বাহিনীতে মেধা, দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে পদায়ন নিশ্চিত করারও সুপারিশ করা হয়েছে...
৬ ঘণ্টা আগে