
ইরান-ইসরায়েল পাল্টাপাল্টি হামলায় উদ্ভূত পরিস্থিতিতে দেশ থেকে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক রুটে স্থগিত হওয়া ৫৪টি ফ্লাইটের সময় পুনর্নির্ধারণ (রিশিডিউল) করা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। যাত্রীদের পর্যাপ্ত সময় দিয়ে ধাপে ধাপে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
আজ রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রাফিক সিগন্যাল মনিটরিং সেলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী জানান, ইরানে উদ্ভূত পরিস্থিতির কারণে গতকাল শনিবার থেকে আজ পর্যন্ত বাংলাদেশের আন্তর্জাতিক রুটে প্রায় ৫৪টি ফ্লাইট স্থগিত করা হয়। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের কয়েকটি নির্ধারিত গন্তব্যের ফ্লাইটও ছিল। তবে পরিস্থিতি পর্যালোচনা করে আজ থেকে ধীরে ধীরে ফ্লাইট কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
রশিদুজ্জামান বলেন, স্থগিত হওয়া ফ্লাইটগুলো রিশিডিউল করা হয়েছে, যাতে যাত্রীরা পর্যাপ্ত সময় পান। সিভিল এভিয়েশন চেয়ারম্যান, মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আন্তমন্ত্রণালয় পর্যায়েও আলোচনা হয়েছে, যেখানে পররাষ্ট্র ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যুক্ত ছিল। আগামীকাল সোমবারের মধ্যে স্থগিত ফ্লাইটের অধিকাংশ যাত্রীকে তাঁদের গন্তব্যে পাঠানো সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
প্রত্যন্ত অঞ্চল থেকে আসা যাত্রীদের কথাও বিবেচনায় নেওয়া হচ্ছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফ্লাইট এমনভাবে পুনর্নির্ধারণ করা হচ্ছে, যাতে দূরবর্তী এলাকা থেকে আসা যাত্রীরাও ন্যূনতম প্রয়োজনীয় সময় পান।
যাত্রীসেবার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে উল্লেখ করে বিমান প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নিজেই সার্বক্ষণিকভাবে পরিস্থিতি মনিটর করছেন। নির্ধারিত সময়ে যেতে না পারা যাত্রীদের দেখভাল, রমজান মাস বিবেচনায় ইফতারের ব্যবস্থাসহ প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হয়েছে।
পরিস্থিতি পরিবর্তনশীল হওয়ায় বিমানবন্দরে আসার আগে সংশ্লিষ্ট এয়ারলাইনস বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সর্বশেষ সময়সূচি জেনে নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে সরকার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।
১২ মিনিট আগে
বিগত সরকার এবং প্রশাসনের প্রতিশ্রুতির দায় বা তাদের প্রতি অভিযোগ নতুন সরকার বা সদ্য নিয়োগ পাওয়া প্রশাসকের ওপর না চাপানোর অনুরোধ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোনো প্রতিশ্রুতির বোঝা বা অভিযোগ এখনই আমাদের ওপর চাপাবেন না।
১ ঘণ্টা আগে
গাজীপুরের ডিসি মোহাম্মদ আলম হোসেন, পঞ্চগড়ের ডিসি কাজী মো. সায়েমুজ্জামান, কুষ্টিয়ার ডিসি মো. ইকবাল হোসেন, নেত্রকোনার ডিসি মো. সাইফুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জের ডিসি মো. শাহাদাত হোসেন মাসুদকে প্রত্যাহার করা হয়েছে।
২ ঘণ্টা আগে
ইরান–ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের আকাশসীমা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বাংলাদেশ থেকে ওই অঞ্চলের কিছু রুটের ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে করে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে প্রস্তুত থাকা বিপুলসংখ্যক কর্মী চরম অনিশ্চয়তায় পড়েছেন। বিশেষ করে যেসব কর্মীর ফ্লাইট বাতিল হয়েছে
৩ ঘণ্টা আগে