
বিগত সরকার এবং প্রশাসনের প্রতিশ্রুতির দায় বা তাদের প্রতি অভিযোগ নতুন সরকার বা সদ্য নিয়োগ পাওয়া প্রশাসকের ওপর না চাপানোর অনুরোধ করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। সর্বস্তরের মানুষকে সহযোগিতার আহ্বান জানিয়ে তিনি বলেন, পুরোনো প্রতিশ্রুতির বোঝা বা অভিযোগ এখনই আমাদের ওপর চাপাবেন না। আমরা মাত্র কাজ শুরু করেছি। কিছুদিন সময় দিন, আমাদের কার্যক্রম লক্ষ্য করুন।
আজ রোববার বিকেলে কড়াইল বস্তিতে ফ্যামিলি কার্ডের জন্য তথ্য সংগ্রহ কার্যক্রম ও বস্তি এলাকা পরিদর্শনের পর এসব কথা বলেন তিনি।
বর্তমান সরকার ও নতুন প্রশাসন মানুষের দুর্ভোগ কমাতে নিরলস কাজ করছে বলে জানিয়েছেন প্রতিমন্ত্রী। ফ্যামিলি কার্ড প্রসঙ্গে তিনি বলেন, বাড়ি বাড়ি গিয়ে আমাদের স্কুলশিক্ষক ও সমাজকর্মীরা তথ্য সংগ্রহ করছেন। আগামী ১০ মার্চ পাইলট প্রকল্প হিসেবে দেশের ১৪টি স্থানে এ কর্মসূচির উদ্বোধন ও কার্যক্রম শুরু হবে—কড়াইল এলাকাও সেই তালিকায় অন্তর্ভুক্ত।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ডিজিটাল ফ্যামিলি কার্ড পাওয়ার ক্ষেত্রে কেউ যেন কোনো দালাল, টাউট বা বাটপারের খপ্পরে পড়ে ঘুষ বা অর্থ লেনদেন না করেন, সেই আহ্বান জানাই। উপকারভোগীরা তাদের নিজস্ব বিকাশ, নগদ বা ব্যাংক অ্যাকাউন্ট যেটি তারা পছন্দ করবেন সে অ্যাকাউন্টে সরাসরি প্রতি মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে অর্থ পেয়ে যাবেন। এখানে কোনো মধ্যস্বত্বভোগী, দ্বিতীয় বা তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতা থাকবে না।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের অধীন সব বস্তি, লেক ও ফুটপাথের অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে প্রতিমন্ত্রী আরও বলেন, জনগণের সুবিধা, দুর্ভোগ লাঘব, পরিবেশবান্ধব ও মশামুক্ত পরিবেশ নিশ্চিত করা, আলোকিত এলাকা, সুন্দর ফুটপাথ ও চলাচলের উপযোগী রাস্তা তৈরির লক্ষ্যে আমরা কাজ করছি।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, আমরা আমাদের দায়িত্ব ও দায়বদ্ধতার জায়গা থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি, যেন জনগণ কিছুটা স্বস্তিতে থাকতে পারে। আমরা সিটি করপোরেশনের আরামদায়ক চেয়ারে সারা দিন বসে থাকি না। মাঠপর্যায়ে কাজ করছি এবং কাজের ফলাফল দৃশ্যমান করতে বদ্ধপরিকর।’ মশা নিয়ন্ত্রণ প্রসঙ্গে তিনি বলেন, ‘মশা নিয়ন্ত্রণে একটি মনিটরিং সেল গঠন করে নির্দিষ্ট পরিকল্পনা অনুযায়ী কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যেই নগরবাসী এ কার্যক্রমের সুফল দেখতে পাবেন।’
পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. রেজাউল মাকসুদ জাহেদী, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মো. মেহেদুল ইসলাম, ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমডোর মোহাম্মদ হুমায়ুন কবীর, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রকিবুল হাসানসহ ডিএনসিসির বিভাগীয় প্রধানেরা উপস্থিত ছিলেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের কয়েকটি কারাগার ভেঙে পালিয়ে যাওয়া অন্তত ৫১৯ জন বন্দীকে দুই বছর পরও গ্রেপ্তার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ১৮২ জনের পরিচয়ই শনাক্ত করা যাচ্ছে না। নরসিংদী ও শেরপুর কারাগার থেকে পলাতক এই বন্দীদের মামলাসহ অন্যান্য কোনো তথ্য নেই কারা অধিদপ্তরের নথি কিং
৩৪ মিনিট আগে
ভোটে জিতে ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি অনুযায়ী জনবান্ধব কর্মসূচিগুলো এগিয়ে নিতে কাজ করছিল সরকার। অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃষ্টি, কৃষক-শ্রমিকের স্বস্তি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নেওয়া হচ্ছে পদক্ষেপ। কিন্তু দেশজুড়ে হঠাৎ করে গ্যাস-বিদ্যুতের সংকটে এর অনেক কিছুই যেন বড় পরীক্ষার মুখে...
৩৮ মিনিট আগে
উড্ডয়নের পর কারিগরি ত্রুটির কারণে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে আটকা পড়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট। রোববার (১৬ আগস্ট) কাঠমান্ডু থেকে ঢাকায় ফেরার পথে এ ঘটনা ঘটে। ফ্লাইটটিতে ১২৭ জন যাত্রী ছিল। পরে তাদের অন্য একটি ফ্লাইটে ঢাকায় নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়।
৩ ঘণ্টা আগে
মহিলা চালক ও কন্ডাক্টর দিয়ে পরিচালিত ‘মহিলা বাস সার্ভিস’ চালু করতে যাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন। পিংক রঙের এই বাস সার্ভিসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে আগামী বুধবার। শুরুতে ঢাকা, বগুড়া ও চট্টগ্রামে মোট ১৪টি বাস চলাচল করবে।
৫ ঘণ্টা আগে