
সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ছাত্র-জনতা, খেটে খাওয়া মানুষ, দিনমজুরসহ সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে জুলাই গণঅভ্যূত্থানে শামিল হয়েছিল। তাদের সম্মিলিত আন্দোলন ও আত্মত্যাগের মধ্য দিয়ে ফ্যাসিবাদী শাসনের পতন ঘটে। এ আন্দোলন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে আজ সোমবার দিনব্যাপী আর্ট ক্যাম্প ‘বিস্মৃতির বিরুদ্ধে স্মৃতি’-অনুষ্ঠিত হয়। সেখানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী প্রধান অতিথি হিসেবে আর্ট ক্যাম্পের উদ্বোধন করেন।
মন্ত্রী বলেন, বাঙালি জাতি একটি সংগ্রামী জাতি। মহান মুক্তিযুদ্ধ, ১৯৬৯-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে এ দেশের মানুষ আত্মত্যাগ করেছে এবং রক্ত দিয়েছে। অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে এ জাতির দীর্ঘ ইতিহাস রয়েছে।
সংস্কৃতিমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং আহত ও পঙ্গুত্ববরণকারীসহ আন্দোলনে আত্মত্যাগকারী সবার প্রতি শ্রদ্ধা জানান। তিনি বলেন, ‘তাঁদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। নতুন প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, চেতনা ও মূল্যবোধ যথাযথভাবে তুলে ধরার পাশাপাশি এই ইতিহাস সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব।’
পরে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আর্ট ক্যাম্পে প্রদর্শিত বিভিন্ন চিত্রকর্ম ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী শিল্পীদের সঙ্গে কথা বলেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সৃজনশীল চিত্রশিল্পীরা দিনব্যাপী এ আর্ট ক্যাম্পে অংশ নেন। তাঁরা জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন ঘটনা, ছাত্র-জনতার সংগ্রাম, আত্মত্যাগ, সাহস ও গণতন্ত্রের আকাঙ্ক্ষাকে চিত্রকর্মের মাধ্যমে তুলে ধরেন।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বিশেষ অতিথি ছিলেন। জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদসহ সংশ্লিষ্ট কর্মকর্তা, শিল্পী ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন।

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের আকাশসীমা বন্ধ থাকায় এসব ফ্লাইটের যাত্রাসূচিতে পরিবর্তন, বিলম্ব বা অন্যান্য জটিলতা তৈরি হয়েছে। এতে শাহজালাল বিমানবন্দরে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।
২ ঘণ্টা আগে
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নৌপথে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে রাতে স্পিডবোট চলাচল বন্ধসহ ১৬টি নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। একই সঙ্গে ফিটনেসবিহীন লঞ্চ, নৌযান ও ফেরি চলাচল বন্ধ, লঞ্চে ওঠা-নামায় শৃঙ্খলা নিশ্চিত করা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
২ ঘণ্টা আগে
স্বাস্থ্য, শিক্ষা ও প্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার (১২ অক্টোবর) কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রী রণদীপ সরাইয়ের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে।
৩ ঘণ্টা আগে