সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ ও তার দুই ভাইসহ পাঁচজনের বিরুদ্ধে ১০০ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে এই মামলা দায়ের করেন জাপান-বাংলাদেশ সিকিউরিটি প্রিন্টিং অ্যান্ড পেপারস লিমিটেডের চেয়ারম্যান সেলিম প্রধান।
অন্য যাদের আসামি করা হয়েছে তারা হলেন- আজিজ আহমেদের ভাই তোফায়েল আহমেদ জোসেফ ও হারিস আহমেদ ওরফে হারিস হাসান, পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব-৩) সাবেক অধিনায়ক শফি উল্লাহ বুলবুল।
শুনানি শেষে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দিয়েছেন।
বাদী সেলিম প্রধান মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাদী মামলায় অভিযোগে করেন, জোসেফ, হারিস, আজিজ ও বেনজিরের নির্দেশে র্যাবের সাবেক অধিনায়ক শফি র্যাব সদস্যদের একটি দল নিয়ে ২০১৯ সালের ৭ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে তার (অভিযোগকারী) গুলশান কার্যালয়ে যান এবং চাঁদা হিসেবে একটি রেঞ্জ রোভার গাড়ি দাবি করেন। দাবি মানা না হলে অভিযোগকারীকে ভয়াবহ পরিণতির হুমকিও দেন তারা।
পরে ওই বছরের ২৪ সেপ্টেম্বর রাত ৯টার দিকে র্যাব কর্মকর্তা শফি আবার অভিযোগকারীর গুলশানের কার্যালয়ে যান এবং তাকে বলেন হারিস ও জোসেফ আপনার সঙ্গে কথা বলতে চান। কিন্তু অভিযোগকারী তাদের সঙ্গে কথা বলতে রাজি হননি। পরে শফি তাদের ক্রসফায়ারের হুমকি দেন।
এরপর ৩০ সেপ্টেম্বর দুপুর দেড়টার দিকে, জোসেফ, হারিস, আজিজ এবং বেনজিরের নির্দেশ অনুসারে র্যাব কর্মকর্তা শফি আরও কয়েকজন র্যাব সদস্যের সহায়তায় বাদীকে থাইল্যান্ড যাত্রার প্রাক্কালে হযরত শাহজালাল বিমানবন্দরে থাই এয়ারওয়েজ থেকে নামিয়ে নেয়। তারপর তারা বাদীকে উত্তরায় র্যাব হেডকোয়ার্টারে নিয়ে যায়। ব্যবসায়ী ওই বাদীকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে। তারা আবারও গাড়ি ও ১০০ কোটি টাকা চাঁদা দাবি করেন। বাদী আবারও ওই গাড়ি এবং টাকা দিতে অস্বীকার করায় তাকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়ে গ্রেপ্তার করা হয়। বাদীকে চার বছর জেল খাটতে হয়।

জন্মগত ঠোঁট ও তালু কাটা শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে সরকার অঙ্গীকারবদ্ধ বলে জানিয়েছেন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম। তিনি আরও বলেছেন, এই শিশুদের সঠিক চিকিৎসা ও পুনর্বাসনের মাধ্যমে সমাজে তাদের স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে সরকার সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে...
১২ ঘণ্টা আগে
শোকবার্তায় তথ্য প্রতিমন্ত্রী বলেন, তৌফিক ইমরোজ খালিদী দেশের সাংবাদিকতা ও গণমাধ্যম জগতের একজন বিশিষ্ট ব্যক্তিত্ব ছিলেন। তাঁর নেতৃত্বে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বাংলাদেশের অনলাইন সাংবাদিকতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সংবাদ পরিবেশনে ডিজিটাল মাধ্যমের নতুন দিগন্ত উন্মোচনে অবদান রেখেছে।
১৪ ঘণ্টা আগে
গণতান্ত্রিক পরিবেশ ও স্থিতিশীলতা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। তিনি বলেছেন, সরকার গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত। সরকারি কাজে কোনো ভুল হলে তা তুলে ধরলে সরকার সংশোধনের উদ্যোগ নেবে।
১৪ ঘণ্টা আগে
সুস্থ দেহ ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য। খেলাধুলা তরুণদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের বিকাশ ঘটায়। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার কোনো বিকল্প নেই। মোহাম্মদপুর তায়কোয়ান্দো ক্লাব ও বাংলাদেশ তায়কোয়ান্দো ফেডারেশন আয়োজিত ‘ক্লাব কাপ ওপেন তায়কোয়ান্দো চ্যাম্পিয়নশিপ
১৭ ঘণ্টা আগে