
বিগত আওয়ামী লীগ (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ) আমলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে গুম করার অভিযোগে করা মামলায় র্যাবের তৎকালীন অতিরিক্ত মহাপরিচালক (অপারেশনস) জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গত বৃহস্পতিবার প্রসিকিউশনের করা আবেদন আজ সোমবার মঞ্জুর করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। সে সঙ্গে এই মামলার পরবর্তী শুনানির জন্য ২৭ আগস্ট দিন ধার্য করা হয়েছে।
এদিকে ঢাকার আদাবর থেকে জাকির হোসেন নামের এক ছাত্রকে গুমের অভিযোগে করা মামলায় র্যাবের তৎকালীন গোয়েন্দা বিভাগের কর্মকর্তা আব্দুল্লাহ আল মোমেনকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন একই ট্রাইব্যুনাল। কর্নেল আব্দুল্লাহ আল মোমেন ইতিমধ্যে টিএফআই সেলে গুমের মামলায় গ্রেপ্তার রয়েছেন। ভিকটিম জাকির হোসেন এখনো ফিরে আসেননি।
কুমিল্লার সাবেক সংসদ সদস্য (এমপি) সাইফুল ইসলাম হিরু ও লাকসাম পৌরসভা বিএনপির সভাপতি হুমায়ূন কবির পারভেজকে গুমের মামলায় র্যাব-১১-এর তৎকালীন সিও লে. কর্নেল তারেক সাঈদ এবং জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের হাজির করা হলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন। তাঁরা দুজন এখনো নিখোঁজ।
এ ছাড়া লক্ষ্মীপুরের যুবদল নেতা আসাদুজ্জামান বাবুল, আব্দুল মান্নান ও জহিরুল ইসলাম সুমনকে বিচারবহির্ভূত হত্যা এবং বিএনপি কর্মী বেল্লাল হোসেনকে গুমের পৃথক মামলায় তারেক সাঈদ ও জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখানো হয়েছে। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে একই ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের এক মামলায় মাওলানা আবুল কালাম আযাদকে আওয়ামী লীগের সময় ২০১৩ সালে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারের সময় তিনি পলাতক ছিলেন। তাঁর বিরুদ্ধে স্বাধীনতাযুদ্ধ চলাকালে মোট আটটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। তিনটি অভিযোগে তাঁকে মৃত্যুদণ্ড,
১০ মিনিট আগে
রাষ্ট্রপতি নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি নিয়ে ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামালের সঙ্গে বৈঠক করবেন প্রধান নির্বাচনী কর্তা ও সিইসি এএমএম নাসির উদ্দিন। আগামীকাল মঙ্গলবার বেলা ১১টা থেকে জাতীয় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
৪০ মিনিট আগে
যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া চুক্তি কিংবা সৌদি আরবসহ ১১ দেশের সঙ্গে সামরিক ও অন্য চুক্তিগুলো জনসম্মুখে আনা প্রয়োজন। এসব বিষয়ে সংসদেও বিস্তারিত আলোচনা হওয়া উচিত। জনগণকে অন্ধকারে রেখে কোনো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক চুক্তি করা উচিত নয়।
১ ঘণ্টা আগে
সৌদি আরবের রিয়াদে একটি সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি নাগরিকের প্রাণহানির ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে নিহত ব্যক্তিদের পরিবারের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় সব ধরনের মানবিক সহায়তা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
২ ঘণ্টা আগে