
প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরকে ঘিরে তড়িঘড়ি করে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকার প্রায় দুই দশকের পুরোনো ময়লার ভাগাড় বালুচাপা দিয়ে ঢেকে দিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। কয়েক বছর আগে ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পেও যে ভাগাড়ের স্থায়ী সমাধান মেলেনি, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে তড়িঘড়ি করে সেই ভাগাড় পরিষ্কার করেছে কর্তৃপক্ষ।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার-১ মো. উজ্জল হোসেন স্বাক্ষরিত সফরসূচি অনুযায়ী, আগামীকাল রোববার কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এদিন জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে জেলার পাকুন্দিয়ায় মাছের পোনা অবমুক্তকরণ, কটিয়াদীতে কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শনের পর ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানের গৃহীত উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। পরে বিকেলে জেলা শহরের পুরোনো স্টেডিয়াম মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন তিনি।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কের খিলপাড়া এলাকায় প্রায় এক কিলোমিটার জুড়ে পৌরসভার বর্জ্য, কটিয়াদী, পাকুন্দিয়া ও হোসেনপুরের বর্জ্য এবং স্থানীয় ক্লিনিক ও হাসপাতালের বর্জ্য ফেলা হচ্ছিল। এতে ময়লার স্তূপ জমা হয়ে টিলার আকার ধারণ করে এবং সড়কের একাংশ দখলে চলে যায়। এতে চরম দুর্গন্ধ ছড়ায় ও রাস্তা পিচ্ছিল হয়ে প্রায়ই দুর্ঘটনা ঘটত। ৩-৪ বছর আগে ১০ কোটি টাকা ব্যয়ে বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প তৈরি হলেও জনবলসংকটে তা চালুই হয়নি।
তবে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে গত এক সপ্তাহ ধরে ময়লার ভাগাড়ের ওপর বালু ফেলে ঢেকে দেওয়া হচ্ছে। একই সড়কের কটিয়াদী বাসস্ট্যান্ড এলাকার ময়লার স্তূপেও বালু ফেলা হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, প্রধানমন্ত্রীর নজর এড়াতেই সাময়িকভাবে এই ময়লা চাপা দেওয়া হচ্ছে। সফর শেষ হলে পরিস্থিতি আবারও আগের রূপ নিতে পারে।
এ বিষয়ে স্থানীয় সরকার অধিদপ্তরের উপপরিচালক ও কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক জেবুন নাহার শাম্মী জানান, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আপাতত অস্থায়ীভাবে বালু চাপা দিয়ে স্থানটি ঢেকে দেওয়া হচ্ছে। তবে বর্জ্য নিরসনে স্থায়ী একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যা শিগগিরই চালু হতে পারে।

অভিযানকালে মেসার্স লিজা এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ ইলিয়াসের বাড়ির ভেতর থেকে পেট্রোম্যাক্স এলপিজি ব্র্যান্ডের ১২ কেজি ওজনের ২৫০টি রিফিল করা গ্যাস সিলিন্ডার উদ্ধার করা হয়। ইলিয়াস রোহিতপুর বাজারের লাইসেন্সপ্রাপ্ত এলপিজি সিলিন্ডার গ্যাসের ডিলার। তাঁর বাজারে বৈধ গুদাম থাকা সত্ত্বেও বাড়িতে অবৈধভাব
২ মিনিট আগে
মাগুরায় পল্লীবিদ্যুৎ সমিতির ভুতুড়ে বিল নিয়ে ফের তোলপাড় শুরু হয়েছে। মাত্র ২০ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে তৈরি করা হয়েছে ২৯ হাজার ১৩৮ টাকার বিল। ভৌতিক এই বিলে হতবাক ও চরম ভোগান্তিতে পড়েছেন মাগুরা সদর উপজেলার গোপালগ্রাম ইউনিয়নের সংকোচখালি গ্রামের ভুক্তভোগী গ্রাহক বাবু মোল্যা (৫৫)।
৪ মিনিট আগে
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) আহমেদ জিয়াউর রহমান বলেছেন, ‘ইলিশসম্পদ রক্ষা করা আমাদের সবার দায়িত্ব। প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করলে সংশ্লিষ্ট জেলেদের কমপক্ষে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হবে। পাশাপাশি তাঁদের জেলে কার্ড বাতিলের ব্যবস্থা নেওয়া হবে।
১৯ মিনিট আগে
বিকেলে মাদ্রাসার শিক্ষার্থীরা ছাদে খেলাধুলা করছিল। মাদ্রাসা ভবনের পাশ দিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের লাইন ও একটি ট্রান্সফরমার রয়েছে। খেলাধুলার একপর্যায়ে বিকট শব্দ হয় এবং নিচে থাকা গ্যাস রাইজারে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, ছাদে থাকা লাঠিসদৃশ্য বস্তু দিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শ...
২৮ মিনিট আগে