
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ‘রিসেট বাটন’ শব্দ দুটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-বিশ্লেষণ চলছে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তি গণমাধ্যমে পাঠিয়েছেন তিনি। বিষয়টি তিনি তার ফেসবুক আইডিতেও পোস্ট করেছেন।
বিজ্ঞপ্তিতে শফিকুল আলম লিখেছেন, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস রিসেট বোতাম চাপার কথা বলে বোঝাতে চেয়েছেন, দুর্নীতিগ্রস্ত রাজনীতি থেকে নতুন করে শুরু করা। যা বাংলাদেশের সব প্রধান প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে, অর্থনীতিকে ধ্বংসের পথে ঠেলে দিয়েছে এবং লাখ লাখ মানুষের ভোটাধিকার ও নাগরিক স্বাধীনতা হরণ করেছে। তিনি বাংলাদেশের গর্বের ইতিহাস মুছে দিতে চাননি।
শফিকুল আলম বলেন, রিসেট বোতাম চাপার অর্থ হলো—আপনি আবার সব নতুন করে শুরু করার জন্য সফটওয়্যার রিসেট করবেন। এর অর্থ হার্ডওয়্যার পরিবর্তন নয়। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের হার্ডওয়্যার (কাঠামো) সৃষ্টি করেছে।
প্রেস সচিব বলেন, সম্প্রতি ভয়েস অব আমেরিকাকে দেওয়া অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার কিছু মানুষ ভুলভাবে ব্যাখ্যা করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য ৮ আগস্ট ঢাকা পৌঁছালে তিনি হযরত শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেছিলেন, জুলাই-আগস্টে ছাত্রজনতার নেতৃত্বে গণ-অভ্যুত্থান ছিল আমাদের দ্বিতীয় স্বাধীনতা, প্রথম স্বাধীনতা হলো দেশের গৌরবময় স্বাধীনতা যুদ্ধ ১৯৭১।
শফিকুল আলম এ সময় মুক্তিযুদ্ধ চলাকালে ড. ইউনূসের অবদান স্মরণ করিয়ে দিয়ে বলেন, অধ্যাপক ইউনূস (যুক্তরাষ্ট্রের) মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ছিলেন। তিনি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার পরই বাংলাদেশ নাগরিক কমিটি গঠন করেন এবং মার্কিন সরকারকে বাংলাদেশকে স্বীকৃতি দিতে প্ররোচিত করতে মার্কিন যুক্তরাষ্ট্রব্যাপী প্রচারণা শুরু করেন। পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বাংলাদেশের গণহত্যা সম্পর্কে বিশ্বকে জানাতে বাংলাদেশ নিউজলেটার প্রকাশ করেছিলেন তিনি।
আরও খবর পড়ুন:

রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, মব সৃষ্টি ও ২৮৯ জনকে আটকের ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আজ রোববার এক সংবাদ বিবৃতিতে এই নিন্দা প্রকাশ করে সংস্থাটি।
৩২ মিনিট আগে
আন্তদেশীয় অপরাধ মোকাবিলায় জাতীয় পদক্ষেপের পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ১৫তম জাতিসংঘ অপরাধ প্রতিরোধ ও ফৌজদারি বিচার কংগ্রেসের উচ্চপর্যায়ের অধিবেশনে তিনি এ বিষয়ে কথা বলেন।
১ ঘণ্টা আগে
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভালো নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশন (ইসি) বদ্ধপরিকর বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচন কমিশন ভালো নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর। নির্বাচনী মাঠের পরিবেশ ভালো আছে।
২ ঘণ্টা আগে
বোয়িংয়ের কাছ থেকে উড়োজাহাজ কেনার বিষয়টি কারও ওপর চাপিয়ে দেওয়া কোনো সিদ্ধান্ত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তাঁর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন। তিনি আরও বলেন, দ্বিপক্ষীয় স্বার্থের ওপর ভিত্তি করে আগে থেকেই এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
২ ঘণ্টা আগে