আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো যাত্রীদের ভ্রমণের সুবিধার্থে দেশের পাঁচটি রুটে বাড়তি পাঁচ জোড়া ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ রোববার (৯ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
এতে বলা হয়, নিয়মিত আন্তঃনগর ট্রেনসমূহ আগের সময়সূচি অনুযায়ী চলবে। তবে ট্রেনের সাপ্তাহিক কোনো বিরতি থাকবে না।
বিশেষ ট্রেনগুলো চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা, ভৈরববাজার-কিশোরগঞ্জ-ভৈরববাজার, ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ এবং জয়দেবপুর-পার্বতীপুর-জয়দেবপুর রুটে চলাচল করবে।
এসব ট্রেনের সূচি অনুযায়ী শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। একজন যাত্রী ঈদ অগ্রিম যাত্রা ও ফেরত যাত্রার ক্ষেত্রে সর্বোচ্চ একবার টিকিট করতে পারবেন।
এতে আরও বলা হয়, ঈদের চাঁদ দেখা সাপেক্ষে ৩১ মার্চ ও ১ ও ২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। পশ্চিমাঞ্চলের চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে বিক্রি করা হবে এবং পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে বিক্রি করা হবে। আর পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের ট্রেনের ঈদযাত্রার ফিরতি টিকিট সকাল ৮টা থেকে বিক্রি করা হবে।
টিকেটধারী যাত্রীদের স্বাচ্ছন্দ্য ভ্রমণের সুবিধার্থে ঈদের পূর্বে ২৪ মার্চ থেকে ঈদের আগেরদিন পর্যন্ত জয়দেবপুর স্টেশন হতে ঢাকামুখী এবং ঢাকা স্টেশন হতে জয়দেবপুরমুখী আন্তঃজোনাল আন্তঃনগর ট্রেনে কোনো টিকেট ইস্যু করা হবে না। একইভাবে বিমানবন্দর স্টেশন থেকে ঢাকাগামী এবং ঢাকা স্টেশন হতে বিমানবন্দরগামী আন্তঃনগর ট্রেনে কোনো টিকেট ইস্যু করা হবে না।
এছাড়া ঈদ যাত্রা শুরুর দিন ২৬ মার্চ থেকে ঈদের আগেরদিন পর্যন্ত ঢাকা অভিমুখী একতা, দ্রুতযান, পঞ্চগড়, নীলসাগর, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর, চিলাহাটি ও বুড়িমারী এক্সপ্রেস ট্রেনসমূহের ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রা বিরতি থাকবে না।
ঈদের ১০ (দশ) দিন পূর্বে এবং ঈদের পরে ১০ (দশ) দিন পর্যন্ত ট্রেনে সেলুনকার সংযোজন করা হবে না। সুন্দরবন, মধুমতি, বেনাপোল, জাহানাবাদ, রূপসীবাংলা এক্সপ্রেস ও নকশীকাঁথা কমিউটার ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনের শহরতলী প্লাটফরম থেকে পরিচালনা করা হবে।

ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখী মানুষের ঢলে উত্তরের পথে এবার চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন অংশে দীর্ঘ যানজটের কারণে দূরপাল্লার বাস চলছে প্রায় হাঁটার গতিতে।
২ ঘণ্টা আগে
আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে বিদ্যুৎ বিভাগ এবং এর অধীনস্থ সব দপ্তর ও সংস্থার কর্মকর্তাদের মাঠপর্যায়ে কঠোর তদারকির নির্দেশ দেওয়া হয়েছে।
২ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বাসমালিকদের দেওয়া প্রতিশ্রুতি ভঙ্গ এবং সড়ক-রেলপথে অব্যবস্থাপনার কারণে মৃত্যুর মিছিল চলছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।
৪ ঘণ্টা আগে
ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ঢাকার প্রধান ঈদ জামাত জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের দিন সকাল ৭টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহে অনুষ্ঠেয় এই জামাতে ইমামতি করবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আবদুল মালেক।
৬ ঘণ্টা আগে