
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোট আগামীকাল বৃহস্পতিবার। এই নির্বাচনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস ভোট দেবেন রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।
বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধান উপদেষ্টা ওই কেন্দ্রে ভোট দেবেন বলে জানিয়েছে তাঁর কার্যালয়।
প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় অনুযায়ী তিনি সংশ্লিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করবেন।
ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদকে কেন্দ্র করে সারা দেশে ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

র্যাবের মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনে জাল ভোট, ব্যালট ছিনতাইকারীরা ঝুঁকিতে থাকবে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে, কোনো ধরনের শিথিলতা দেখানো হবে না।
৩৪ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল বৃহস্পতিবার। এদিন প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ধানমন্ডির ঢাকা মহিলা কলেজ কেন্দ্রে তাঁর ভোটাধিকার প্রয়োগ করবেন।
১ ঘণ্টা আগে
প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে ৫ ফেব্রুয়ারি জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটিতে প্রতিরক্ষাসচিব মো. আশরাফ উদ্দিনের সই রয়েছে। এতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের পদোন্নতি, জ্যেষ্ঠতা ও আর্থিক সুবিধা পেছনের তারিখ থেকে (ভূতাপেক্ষভাবে) কার্যকর হবে।
৪ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল ১২ ফেব্রুয়ারি। নির্বাচনে নারীদের নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
৪ ঘণ্টা আগে