
চট্টগ্রামের চন্দনাইশে নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি রিকুইজিশন করা নোয়া মাইক্রোবাসসহ তিনজনকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আবদুল বারিহাট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে মাইক্রোবাসের চালকও রয়েছেন। পরে তাঁদের চন্দনাইশ থানায় সোপর্দ করা হয়।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ খাঁন জানান, রাত ১২টার দিকে সেনাবাহিনী নগদ ১০ লাখ ৪৯ হাজার টাকাসহ তিনজনকে আটক করে থানায় হস্তান্তর করে। প্রাথমিকভাবে জানা গেছে, জব্দ করা টাকাগুলো ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট মিজানুল হক চৌধুরীর।
ওসি বলেন, এই বিষয়ে সংশ্লিষ্ট প্রার্থী ব্যাখ্যা দিয়েছেন। তবে নির্বাচনী ট্রাইব্যুনাল যে সিদ্ধান্ত দেবেন, সে অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে বক্তব্য জানতে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মিজানুল হক চৌধুরীর মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

বরিশাল-ঢাকা রুটে সপ্তাহে সাত দিনই নিয়মিত ফ্লাইট চালুর দাবিতে স্মারকলিপি দিয়েছে ‘বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটি’। আজ বুধবার দুপুরে বরিশাল জেলা প্রশাসকের মাধ্যমে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়।
১৬ মিনিট আগে
আফতাবনগর বনশ্রী জনগণের যোগাযোগ ব্যবস্থা সহজতর ও স্কুল কলেজের নিরাপদে যাতায়াত এবং যানজট নিরসনের জন্য তিনটি ব্রিজ নির্মাণের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা উত্তর সিটি করপোরেশন ৩টি ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।
১৭ মিনিট আগে
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. নুরুল হক বলেছেন, সরকারের লক্ষ্য অনুযায়ী এক কোটি দক্ষ জনশক্তি বিদেশে পাঠাতে কাজ করছে মন্ত্রণালয়। গোপালগঞ্জ কারিগরি প্রশিক্ষণকেন্দ্র পরিদর্শনে তিনি দালালদের দৌরাত্ম্য কমাতে বিএমইটির কার্যক্রম অনলাইনে নেওয়ার কথাও জানান।
১৯ মিনিট আগে
দেশের সাইবার নিরাপত্তা দক্ষতা আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে ৪৮ ঘণ্টার আন্তর্জাতিক অনলাইন সাইবার নিরাপত্তা প্রতিযোগিতার আয়োজন করছে বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)। বিশ্বজুড়ে সাইবার নিরাপত্তা সচেতনতা বাড়ানোর পাশাপাশি তরুণদের এ খাতে দক্ষতা অর্জনে উৎসাহিত করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে