
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আজিজুর রহমান দুলু।
আপিলকারীরা হলেন মৃত্যুদণ্ড পাওয়া রংপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও কনস্টেবল সুজন চন্দ্র রায়। আর ৫ বছরের কারাদণ্ড পাওয়া সাবেক সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল ও ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমরান চৌধুরী ওরফে আকাশ।
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পার্ক মোড়ে আবু সাঈদ পুলিশের গুলিতে নিহত হন। ওই ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ চলতি বছরের ৯ এপ্রিল রায় দেন। রায়ে দুজনকে মৃত্যুদণ্ড, তিনজনকে যাবজ্জীবন এবং ২৫ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-নির্ভর স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয়েছে...
১ ঘণ্টা আগে
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে ফেরা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম...
১ ঘণ্টা আগে
জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদা আলাদা দিনে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতিবছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ ও ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
২ ঘণ্টা আগে