
জুলাই গণ-অভ্যুত্থানের মুখে ভারতে আশ্রয় নেওয়া এবং মানবতাবিরোধী অপরাধের মামলায় দণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আইনিভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নেই। তিনি দেশে আসা মাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সম্প্রতি রয়টার্সকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে শেখ হাসিনা জানান, আগামী ডিসেম্বরে তিনি বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘যাদের সাজা হয়ে গেছে, তাদের দেশে ফিরিয়ে এনে দেশের মাটিতে সাজা কার্যকর করা হবে। বাংলাদেশের মানুষ তা দেখতে চায়। আমরা একাধিকবার বলেছি—প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী বলেছেন, আইনি প্রক্রিয়াটি কী। যেহেতু সাজা হয়ে গেছে, সেহেতু একজন আসামির আইনগতভাবে আত্মসমর্পণের কোনো সুযোগ নাই। তিনি যখনই দেশে আসবেন, গ্রেপ্তার হবেন। আমাদের লক্ষ্য, প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে ফিরিয়ে আনা।’
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে ভারতের রাজনৈতিক এবং কূটনৈতিক স্বদিচ্ছার প্রয়োজন। তিনি দিল্লিতে পলাতক হিসেবে আছেন, সেখানে তাঁর কোনো স্ট্যাটাস নেই। তাঁর কাছে কোনো পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট না থাকায় অবশ্যই তাঁকে ছবিযুক্ত প্রমাণপত্র নিতে হবে।’
প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানতে চাওয়া হলে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘নতুন কোনো দেশের সফরের তারিখ ঠিক হয়নি। তিনি সম্প্রতি দুটি দেশ থেকে ফিরেছেন। পর্যায়ক্রমে অন্য দেশ সফর করবেন।’
রোহিঙ্গা সংকট নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘রোহিঙ্গা সমস্যা সমাধানে বিষয়টি আসন্ন জাতিসংঘ অধিবেশনে আরও জোরালোভাবে তুলে ধরা হবে। ১৭ বছরে এ সমস্যা জিইয়ে রেখে আরও ঘনীভূত করা হয়েছে। সরকারি-বেসরকারি, কূটনৈতিক, অকূটনৈতিক চ্যানেলে আলোচনা চলমান রয়েছে।’

দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে ডিজিটাল প্রযুক্তির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রাথমিক স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী, কার্যকর ও যুগোপযোগী করে গড়ে তুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর স্বাস্থ্য অপারেটিং সিস্টেম চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
১৯ মিনিট আগে
বৈষম্যবিরোধী আন্দোলনের সময় প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলায় দণ্ডিত ৪ আসামি খালাস চেয়ে আপিল করেছেন। আজ বৃহস্পতিবার আপিল বিভাগে এই আবেদন করা হয়েছে বলে জানিয়েছেন তাঁদের আইনজীবী আজিজুর রহমান দুলু...
২৬ মিনিট আগে
রাজধানীর মতিঝিলে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা হয়েছে...
১ ঘণ্টা আগে
জাতীয় যুব দিবস ও আন্তর্জাতিক যুব দিবস আগের মতো আলাদা আলাদা দিনে উদ্যাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এখন থেকে প্রতিবছর ১ নভেম্বর ‘জাতীয় যুব দিবস’ ও ১২ আগস্ট ‘আন্তর্জাতিক যুব দিবস’ উদ্যাপনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা।
১ ঘণ্টা আগে