
আর মাত্র সাত দিন পর পবিত্র হজ। হজযাত্রীদের পদচারণে মুখরিত পবিত্র মক্কার অলিগলি। দিন দিনই বাড়ছে হজযাত্রীর সংখ্যা। তবে এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রাও। প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। দুই দিন আগে মক্কার তাপমাত্রা ৪৪ ডিগ্রি থাকলেও আজ শুক্রবার সেটি ৪৭ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে।
প্রচণ্ড গরমের এই সময়ে হজযাত্রীদের প্রচুর পরিমাণে পানিসহ তরল খাবার গ্রহণ ও সানগ্লাস-ছাতা ছাড়া রাস্তায় বের না হওয়ার পরামর্শ দিয়েছেন মক্কার বাংলাদেশ হজ মিশনের কাউন্সিলর মো. জহিরুল ইসলাম।
হজ মিশন কার্যালয়ে জহিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অনেকে এই গরমে ওমরাহ ও তাওয়াফ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন। এতে ফরজ হজ পালনে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নানাভাবে অসুস্থ হয়ে ইতিমধ্যে ১২ জন হজযাত্রী মারা গেছেন।
১৫ জুন পবিত্র হজ পালিত হবে। ওই দিন হাজিরা আরাফার ময়দানে অবস্থান করবেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত হবে আরাফাতের ময়দান। সৌদি আরবে ঈদুল আজহা উদ্যাপিত হবে ১৬ জুন।
এ বছর বাংলাদেশি হজযাত্রী ৮৫ হাজার। এখন পর্যন্ত (৭ জুন) অন্তত ৬৮ হাজার হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন বলে মক্কার হজ মিশন নিশ্চিত করেছে।
হজযাত্রীদের কী ধরনের প্রস্তুতি রাখা উচিত এমন প্রশ্নের জবাবে জহিরুল ইসলাম বলেন, ‘হজের সময় মিনা, আরাফাহ ও মুজদালিফায় তাপমাত্রা অনেক বেশি থাকবে বলে সৌদি আবহাওয়া অফিস জানিয়েছে। সুতরাং, বাংলাদেশ থেকে যেসব হজযাত্রীরা ইতিমধ্যে সৌদিতে এসেছেন, তাঁদের প্রতি আমাদের পরামর্শ হলো বেশি বেশি করে পানিসহ তরল খাবার খান। ফলমূলের জুস খান। কারণ, সৌদি আরবের আবহাওয়া অনেক শুষ্ক। অনেকের শরীরে পানি শূন্যতা দেখা দিতে পারে। প্রয়োজন ছাড়া ঘরের বাইরে যাবেন না। জোহর ও আসরের নামাজের জন্য বা অন্য কোনো কারণে বাইরে বের হলে অবশ্যই ছাতা মাথায় ও চোখে সানগ্লাস পরতে হবে।’
হজযাত্রীদের স্বাস্থ্যসেবা প্রসঙ্গে কাউন্সিলর (হজ) জহিরুল ইসলাম বলেন, ‘৮৫ হাজার হজযাত্রীর স্বাস্থ্যসেবার জন্য মক্কা ও মদিনায় দুটি ক্লিনিক রয়েছে। সেখানে অন্তত ৩০০-এর মতো ডাক্তার-নার্স ও আয়াসহ টেকনিক্যাল জনবল কাজ করছে। গতবারের চেয়ে এবার আমরা হাজিদের ভালো সেবা দিতে পারব ইনশা আল্লাহ।’
আরব নিউজ বলছে, জিলহজের নবম দিন আরাফাহ প্রাঙ্গণে থাকবেন বিশ্বের লাখ লাখ হাজি। ওই সময় সূর্যের প্রচণ্ড তাপ থেকে সুরক্ষায় বিশেষ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। এরই অংশ হিসেবে আরাফাহ ময়দানে মসজিদে নামিরার পাশে রাস্তার অ্যাসফাল্ট এক প্রকার সাদা উপকরণ দিয়ে ঢাকা হয়েছে। তা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে সাহায্য করবে। মসজিদে নামিরার চারপাশে ২৫ হাজার বর্গমিটারের বেশি এলাকায় এ উপাদান ব্যবহার করা হয়েছে। এর মাধ্যমে হজযাত্রীরা সূর্যের প্রচণ্ড তাপ থেকে রক্ষা পাবে এবং ঠান্ডা অনুভূতি পাওয়া যাবে। মক্কার মসজিদুল হারামের পার্শ্ববর্তী এলাকাও এ ধরনের উপাদান ব্যবহার করে তাপমাত্রা কমানোর উদ্যোগ নিয়েছে সৌদি সরকার। গত রাতে মসজিদুল হারামসংলগ্ন কবুতর চত্বরের বিশাল এলাকা সাদা উপকরণ দেওয়া হয়েছে।
সৌদি আরবের সড়ক বিভাগের মুখপাত্র আবদুল আজিজ আল-ওতাইবি জানিয়েছেন, স্থানীয়ভাবে তৈরি করা সাদা আবরণটি কম সূর্যালোক শোষণ করে। তা পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ২০ ডিগ্রি সেলসিয়াস কমাতে সাহায্য করে। গত বছর শয়তানকে পাথর নিক্ষেপের স্থান জামারাত এলাকায় যাওয়ার পথে এ উপাদানটি ব্যবহার করা হয়েছিল। তা ১২ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমিয়ে দেয়।
চাঁদ দেখা সাপেক্ষে ১৫ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এ বছর সারা বিশ্বের ২০ লাখের বেশি মুসলিম হজ পালন করবেন বলে আশা করছে সৌদি আরব।

ফেনী ও পঞ্চগড় জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া আলোচিত দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। তারা হলেন—ফেনীর এসপি হিসেবে বদলির আদেশ হওয়া মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
১১ মিনিট আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটি গঠনের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। শুনানি শেষে আজ সোমবার বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে গঠিত অ্যাডহক কমিটির কার্যক্রম চালাতে পারবে বলে জানিয়েছেন আইনজীবীরা।
৩৯ মিনিট আগে
প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির জানিয়েছেন, সীমান্তে পশ্চিমবঙ্গ সরকারের কাঁটাতার দেওয়ার বিষয়টি ঢাকা পর্যবেক্ষণ করছে। তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ কাঁটাতারে ভয় পায় না। আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রীর চীন সফরে তিস্তা প্রকল্প...
১ ঘণ্টা আগে
বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, তৃতীয় পক্ষ দেশে অশান্তি সৃষ্টি করে সরকারের বিরুদ্ধে জনগণের মধ্যে ক্ষোভ তৈরি করার চেষ্টা করছে। সবাইকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে...
২ ঘণ্টা আগে