Ajker Patrika

সাবেক এমপি তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা অনুমোদন

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
সাবেক এমপি তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা অনুমোদন

জ্ঞাত আয়বহির্ভূত ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ মঙ্গলবার দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।

দুদকের অনুসন্ধানে তানভির শাকিল জয়ের নামে ৫ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ২ কোটি ১০ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকা।

অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানভির শাকিল জয়ের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। দায় বাদ দেওয়ার পর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা। অন্যদিকে আয়কর নথি পর্যালোচনায় তাঁর গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৩২ টাকা। ওই সময়ে তাঁর ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। ফলে ব্যয় বাদে নিট আয় দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৫৭ টাকা।

দুদকের হিসাবে, নিট সম্পদ ও ব্যয় বাদে নিট আয়ের পার্থক্য ২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকা। এই অর্থ জ্ঞাত আয়ের উৎসবহির্ভূত সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব কারণে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত