
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, ‘জুলাই জাদুঘর স্বৈরাচারের বিরুদ্ধে জাতির সংগ্রামের জন্য ভবিষ্যতের অনুপ্রেরণা হয়ে থাকবে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, তত দিন এ দেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে।’
আজ মঙ্গলবার জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে এসব কথা বলেন স্পিকার।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে এবং জাদুঘরটি হবে বাংলাদেশের মানুষের জন্য এক বিশাল সম্পদ বলে উল্লেখ করেন স্পিকার। তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের ইতিহাসে একজন ‘কলঙ্কিত ব্যক্তি’ হিসেবে অভিহিত করেন।
হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘অভ্যুত্থানের সময় তৎকালীন মাফিয়া শাসক শেখ হাসিনা যে সরাসরি তাঁর বাহিনীকে হত্যার নির্দেশ দিয়েছিলেন, সেই অডিও কল রেকর্ড এই জাদুঘরে সংরক্ষিত আছে। এই জাদুঘর যত দিন টিকে থাকবে, দেশের মানুষ শেখ হাসিনা ও আওয়ামী লীগের মুখে থুতু দেবে। গণতন্ত্র রক্ষার জন্য মানুষ যে হাসিমুখে জীবন দিতে পারে, এই জাদুঘর তারই প্রমাণ হিসেবে দাঁড়িয়ে থাকবে।’
স্পিকার বলেন, ‘এখানে বাঙালির দীর্ঘ সংগ্রামের মহৎ ইতিহাস—একাত্তরের স্বাধীনতা যুদ্ধ, বিভিন্ন সময়ে স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং সর্বশেষ জুলাই-আগস্টের মহান গণ-অভ্যুত্থানের চিত্র অত্যন্ত চমৎকারভাবে ধারণ করা হয়েছে।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘এখানকার প্রদর্শনী দেখলে অশ্রু সংবরণ করা কঠিন। যেভাবে এ দেশের তরুণ ও শিশুরা গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, তা সারা বিশ্বের জন্য এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। এখানে শহীদদের লেখা কিছু চিঠি সংরক্ষিত আছে, যা তাঁরা বুক পকেটে নিয়ে রাজপথে এসেছিলেন। তাঁরা জানতেন যে মৃত্যু হতে পারে, তবু তাঁরা হেসে হেসে মৃত্যুর মোকাবিলা করেছেন।’
স্পিকার বলেন, হেলিকপ্টার থেকে শিশুদের ওপর গুলি চালানো কিংবা আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমের মতো ছাত্রদের হাসিমুখে বুক পেতে দেওয়ার দৃশ্যগুলো সবাইকে আবেগাপ্লুত করবে। ১৬ বছর ধরে শেখ হাসিনা ও তাঁর গোষ্ঠী যেভাবে পাতানো নির্বাচন ও লুটপাট চালিয়েছে, তার চিত্র এখানে দেখা যাবে। এই জাদুঘর যত দিন থাকবে, মানুষ এখানে এসে হত্যাকাণ্ডের নিন্দা জানাবে এবং গণতন্ত্র রক্ষার অনুপ্রেরণা লাভ করবে।
পরিদর্শনকালে স্পিকার, ডেপুটি স্পিকার কায়সার কামাল এবং সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী লং ওয়াক টু ডেমোক্রেসি রোডে ১৯৭১ থেকে ১৯৯১ সালের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার স্থিরচিত্র দেখেন। এ ছাড়া তাঁরা জুলাই অভ্যুত্থানে নিহত আনাসের কবিতা, বিভিন্ন ম্যুরাল ও গ্রাফিতি, কোটা আন্দোলন, বৈষম্যবিরোধী আন্দোলন, ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ড, শাপলা চত্বরের ঘটনা, নিরাপদ সড়ক আন্দোলন ও শহীদ আবরার ফাহাদের স্মৃতি কর্নার পরিদর্শন করেন।
এ সময় শহীদ জাহিদুজ্জামান তানভীনের হাতে তৈরি সংসদ ভবনের মিনিয়েচার, সৌদিপ্রবাসী আবু ইসহাকের রক্তমাখা জামাসহ জুলাই গণ-অভ্যুত্থানে নিহত ব্যক্তিদের ব্যবহার্য দ্রব্যসামগ্রী, রক্তমাখা কাপড় দেখে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রম সম্পর্কে স্পিকারকে অবহিত করেন এবং এই স্মৃতি জাদুঘরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

কাতারের সাবেক আমির ও বর্তমান আমিরের পিতা শেখ হামাদ বিন খলিফা আল থানির প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। দোহা থেকে রওনা হয়ে আজ বৃহস্পতিবার রাত ৩টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে তিনি পৌঁছান।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, হবিগঞ্জ, মৌলভীবাজার—এই ছয় জেলায় বন্যার পানি কমে গেছে। এই স্বস্তির পাশাপাশি সংকটের চিত্রও সামনে এসেছে। এসব এলাকায় কৃষকের ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। কোথাও কোথাও পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। অনেকের বাড়ি ধসে গেছে।
১০ ঘণ্টা আগে
সরকারি চাকরিজীবীদের বেতন বাড়াতে নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশ পর্যালোচনা কমিটির কাজ এখন শেষ পর্যায়ে। আর দু-তিনটি সভা করেই সুপারিশ চূড়ান্ত করবে তারা। আর পর্যালোচনা কমিটির সুপারিশ মন্ত্রিসভায় অনুমোদনের পর আগস্টের প্রথম সপ্তাহে নতুন বেতনকাঠামোর গেজেট প্রকাশের প্রস্তুতি নিচ্ছে সরকার।
১২ ঘণ্টা আগে
বিলটির মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল, বাংলাদেশ সরকারি-বেসরকারি অংশীদারত্ব আইন, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ আইন ও ওয়ান-স্টপ সার্ভিস আইন রহিত ও হেফাজত করা হয়েছে। এসব আইনের অধীনে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ, বাংলাদেশ পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিনিয়োগ...
১২ ঘণ্টা আগে